শম্বুক যাপন
উৎপলেন্দু পাল
ক্রমশঃ গুটিয়ে নিয়েছি নিজেকে খোলসের ভেতর
এক সুদীর্ঘ শম্বুক যাপনে
মিঠে জল একসময় বড়ো প্রিয় ছিলো আমার
তবুও বাধ্যতায় সমুদ্র যাপন
এখন রোজ লবনের পাহাড় গড়ি জীবনের বারান্দায়
মৃত্যুবাণ খুঁজে পাবার প্রচেষ্টায়
তারপর গড়িয়ে পড়ি তার শীর্ষ থেকে পাদে
খোলস সমেত একান্ত গোপনে।

No comments:
Post a Comment