Tuesday, December 12, 2017

       
 


    











     চেষ্টা
   সুকন্যা সামন্ত

                   
চেষ্টা যাও চালিয়ে,
শক্ত মুঠোয় ধরো আপন হাল।
মনের  শক্তিকে জাগিয়ে তুলে,
বিশ্বাসকে দৃঢ়তায় করো পরিণত।

কারোর কথায় দিওনা কান,
কারোর কথায় ভেবো না-
পারবোনা আর,
কেনো পারবেনা তা ভাবো শতবার।

এই কথাটি সদা,মনে দিও স্থান-
ছোট হোক বা বড়,
নিজ নিজ ক্ষেত্রে,
সবার আছে গুরুত্ব সমান।

থেকো অবিচল আপন লক্ষ্যে,
তবে পারবে পৌঁছাতে,
আপন গন্তব্যে, দৃঢ় পদক্ষেপে।
দেখবে তখন বিশ্ব –
তোমার চমৎকার।।




No comments:

Post a Comment