Saturday, January 2, 2021
প্রতিভা পাল সেন
আশার সাঁঝবাতি
অনুনয় চ্যাটার্জি
শীতের মজা পিকনিকে
অমিতাভ সরকার
একটা নতুন উড়ান
একটা নতুন সকাল,একটা নতুন উড়ান
যা পাখি যা, মেঘ কুয়াশার দেশে
বরফ ঝরা গোলক থেকে ডানায় ভেসে,
জীবন হেথা মাস্কে ঢাকা পড়ে জানি
মৃত্যু যেথা রাতদিন দেয় হাতছানি।
আশার আলো নিয়ে আয় তুই রাতের শেষে।
মধুমিতা শীল মন্ডল
বর্ষবরণ
মাথুর দাস
নতুন বছর নতুন কিছু
নতুন বছর নতুন কিছু ভাবতে গেলে
আঁকড়ে ধরে মগজটিকে চিন্তা কিছু,
খেই হারিয়ে সে-ই করোনা পিছু পিছু
করেই ধাওয়া হাওয়ার বেগে এলেবেলে ।
নতুন বছর কী-ই বা হবে নতুন মোড় !
আত্মসুখের চিন্তা যত মানুষ জনের ।
কেই বা ভাবে অভাব বলো অভাজনের ?
সব মিলিয়ে সবই তো সেই খাড়া-বড়ি-থোড় ।
'এইটি হবে' 'ওইটি হবে', ওসব শুধুই তত্ত্বকথা ;
স্বার্থটুকু জড়িয়ে থাকে, থাকবে আরো তীব্র হয়ে ।
দূষণ-ভেজাল-প্রতারণা, ভাবছ তা কি যাবে ক্ষয়ে ?
শুনতে হবে বচ্ছরভর শান্তিবাণীর কথকতা ।
মনকে বলি, 'আশাবাদে মন ভরো না' ?
পর ক্ষণেই কাঁপতে থাকি আতঙ্কে যে !
আসছে নাকি নঈ বছরে দ্বিগুণ তেজে
এই করোনার ডিউ-পার্টটি 'নিউ-করোনা' ।
@মুজনাই অনলাইন পৌষ সংখ্যা ১৪২৭
বিজয় বর্মন
একুশের আয়না
শতাব্দী সাহা
অকপট
উন্মত্ততার গভীর স্রোতে
ব্যাপন অভিস্রাবণ সব একাকার
দিকবিদিক জ্ঞানশূণ্য ছোটাছুটির
ভয়ার্ত কন্ঠস্বরের অবিশ্রান্ত হাহাকার ।
লড়াইটা খোলা ময়দানে
মতামত তবুও বাক্সবন্দী
সবাই হতে চায় রাজা উজির
তাই তো যায় বদলে ছককাটার ফন্দি ।
অনন্তদিন জুড়ে নিরবিচ্ছিন্ন পরম্পরা
নয়তো সৃষ্টির তথাপি দন্ডমুন্ডের কর্তার
প্রতিশ্রুতি আর পূরণের ব্যবধানে
সূচনা হবে কি নব বার্তার!
অস্থিরময়তা স্বভাব সময়ের
ধারাপ্রবাহের আগল ভেসে যায় ঝট্পট্
সত্যিমিথ্যার মরুভূমিতে এ কোন সততার মরীচিকা !
জিজ্ঞাসা আজ অকপট।
@মুজনাই অনলাইন পৌষ সংখ্যা ১৪২৭
সুতপা রায়
শুভদিন বড়দিন
মজনু মিয়া
কাঁদছিল সেই শিশু
পার্থ বন্দ্যোপাধ্যায়
বর্ষ শেষে
বিজন মজুমদার
স্বর্গ সুবাসে ঘেরা
করোনা করোনা করে
দুহাজার একুশে সেই আতঙ্ক
থাকবে কি ঘরে ঘরে?
পুরনো বছর বিদায় নিয়ে
নতুন বছর এলে
আনন্দ গানে মাতোয়ারা হই
পিছুটান সব ফেলে!
সব কিছু ফেলে স্বপ্ন এখন
একটাই শুধু চোখে
করোনা যেন আর না থাকে
নববর্ষের আলোকে ।
মানুষে মানুষে যে ব্যবধান
গড়েছিল ভাইরাস
ব্যবধান ভুলে নতুন বছরে
নিতে পারি যেন শ্বাস!
চাইনা চাইনা নতুন বছরে
আতঙ্কে চলাফেরা
দুনিয়া হোক ঠিক ভয় মুক্ত
স্বর্গ সুবাসে ঘেরা ।

