Thursday, February 6, 2020




 উল্কা 
              
      শ্যামল কুমার রায়

অনেকদিন পর কবিতা ভরা খাতা
উস্কে দেয় পুরনো স্মৃতি,জমা অভিমান
পাওয়া না পাওয়ার বিস্তর ব্যবধান। 
হাজারো ব্যস্ততা,সময় সংক্ষেপ
সময়ের কলে,অনুভূতি-আক্ষেপ। 
স্থির লক্ষ্য,ঠাসা কর্মসূচি
উল্কা গতি শেষ পরিণতি।

মুজনাই অনলাইন মাঘ সংখ্যা ১৪২৬

রেজিস্ট্রেশন নাম্বার- S0008775 OF 2019-2020
ঠিকানা- হসপিটাল রোড, কোচবিহার, ৭৩৬১০১
প্রকাশক- রীনা সাহা 
সম্পাদনা, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায় 

মুজনাই অনলাইন মাঘ সংখ্যা ১৪২৬





মাসটি যখন মাঘ 

     মাথুর দাস

মাসটি যখন  মাঘ 
বনের থেকে তেড়েফুঁড়ে 
বেরলো এক বাঘ । 

বললো,  দাবানলে 
বনের যত জিরাফ হরিণ
সবাই গেছে জ্বলে ।  

জাগরে পশু জাগ  
জঙ্গলে আর মঙ্গল নেই 
দাবানলের   আগ । 

শীতসোহাগী মন 
বুঝেই গেছে অনুভবে  
সুখের   অরন্ধন ।  

মানুষ খেকো  বাঘ  
মনের ভিতর বন জাগে তার 
বাইরে সেঁকো রাগ । 

মাসটি তখন  মাঘ ।



মুজনাই অনলাইন মাঘ সংখ্যা ১৪২৬

রেজিস্ট্রেশন নাম্বার- S0008775 OF 2019-2020
ঠিকানা- হসপিটাল রোড, কোচবিহার, ৭৩৬১০১
প্রকাশক- রীনা সাহা 
সম্পাদনা, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায় 


মুজনাই অনলাইন মাঘ সংখ্যা ১৪২৬






নক্ষত্র ঘেরা শহর
সায়ন তরফদার

নক্ষত্র ঘেরা এই শহরে আমাদের
          একা বসবাস
তোমার উত্তপ্ত শরীর বেয়ে নেমে আসছে
         নির্জন অন্ধকার।

যেখানে আলোর অভাবে তোমার
           বিদারণ স্পর্শ করে আমি লিখতে
চেয়েছি এক নামহীন উপন্যাস।

যা আমি এখনো লিখে চলেছি
প্রতি রাতে......


মুজনাই অনলাইন মাঘ সংখ্যা ১৪২৬

রেজিস্ট্রেশন নাম্বার- S0008775 OF 2019-2020
ঠিকানা- হসপিটাল রোড, কোচবিহার, ৭৩৬১০১
প্রকাশক- রীনা সাহা 
সম্পাদনা, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায় 

মুজনাই অনলাইন মাঘ সংখ্যা ১৪২৬





অ্যামনেশিয়া


ডাকটিকিট মিশে যাচ্ছে।কখনো তোর আবরণ
কেমন আছিস
উত্তরে যাবতীয় লুপহোলস্ ~ ইতিকথায়

যতোটা চরম বর্ষাতি
ঋতুদের গরম পাঠালাম || আদরের চিঠি
সিঁড়িটুকুর ঘাম ~ টপটপ ______
                                      কপাল।নাভি।পা




শব্দরূপ : রাহুল গাঙ্গুলী




মুজনাই অনলাইন মাঘ সংখ্যা ১৪২৬

রেজিস্ট্রেশন নাম্বার- S0008775 OF 2019-2020
ঠিকানা- হসপিটাল রোড, কোচবিহার, ৭৩৬১০১
প্রকাশক- রীনা সাহা 
সম্পাদনা, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায় 

মুজনাই অনলাইন মাঘ সংখ্যা ১৪২৬




সব মিথ্যে মিথ্যে নয় 
    রুপক রায়

এই যে আমি এখানে
সবাই মুখ ফিরিয়ে চলে যায়...
হ্যাঁ আমিই! এখনো বেঁচে আছি
কবিতার মরুময় মরীচিকায়,

সব ভোরের পাখি যাক মরে
হোক পৃথিবী ধ্বংস
শোনেনা তাদের গান আজ কেউ
সবাই নিজের গানে ব্যস্ত,

ঘুম ভাঙে হঠাৎ বিস্ময়ে
চারিদিকে শব্দ, প্রচন্ড শব্দ!
জেগে থাকি মাঝরাতে 
প্যাঁচার ডানার শব্দে অন্ধকারের গন্ধ,

অন্ধ গলিতে আত্ম-চিত্কার
ফিরে ফিরে আসে বারবার 
রক্তের শ্লোগান শিরায় শিরায়,
তবু বেঁচে আছি টিকে থাকার দলে


                    জীবনের অর্থহীনতায়।



মুজনাই অনলাইন মাঘ সংখ্যা ১৪২৬

রেজিস্ট্রেশন নাম্বার- S0008775 OF 2019-2020
ঠিকানা- হসপিটাল রোড, কোচবিহার, ৭৩৬১০১
প্রকাশক- রীনা সাহা 
সম্পাদনা, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায় 

মুজনাই অনলাইন মাঘ সংখ্যা ১৪২৬






নেশা 
সুস্মিতা পাল কুন্ডু

লাল ,নীল 
সবুজ ,হলুদ 
রঙীন স্বপ্নেরা আকাশে ভাসে ;
সুতোয় মাঞ্জাটা ঠিকঠাক হলে বাজিমাত ৷
নতুবা
ভোকাট্টা হতে পারে জেনেও
কিছু খুশী
শুধুই ওড়ানোর আশে ....


মুজনাই অনলাইন মাঘ সংখ্যা ১৪২৬

রেজিস্ট্রেশন নাম্বার- S0008775 OF 2019-2020
ঠিকানা- হসপিটাল রোড, কোচবিহার, ৭৩৬১০১
প্রকাশক- রীনা সাহা 
সম্পাদনা, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায় 

মুজনাই অনলাইন মাঘ সংখ্যা ১৪২৬




একুশের একগুচ্ছ ছড়া

চিত্তরঞ্জন সাহা চিতু


    (ছড়া-১)
ভাষার জন্য শহীদ


সব বাঙালীর প্রান,
বাংলা ভাষায় মাকে ডাকি
রং তুলিতে ছবি  আঁকি
মনের ভেতর ভালবাসার
মিষ্টি ফুলের ঘ্রাণ।

কবি লেখে গান কবিতা ছড়া,
আকাশ জুড়ে লক্ষ তারার
দু’ চোখ আলোয় ভরা।
বর্ণমালার আগুন ছড়ায়
কৃষ্ণচূড়ার ডালে,
মিছিল চলে এই জনতার
বাহান্নর ঐ সালে।

বাংলা ভাষা রাষ্ট্রভাষা
বীর বাঙালীর মনের আশা
প্রতিবাদে রাজপথে সব
মশাল হাতে কারা।
রক্ত দিলো দামাল ছেলে 
হাসি মুখে কেউ বা জেলে
আজও অমর আনতে ভাষা
রক্ত দিলো যারা। 



  ( ছড়া-২)

ভাষার জন্য
       
বাংলা ভাষার জন্য সেদিন
উঠলো তুমুল ঝড়
ঝড়ের জোরে পশ্চিমাদের
ঘর হলো নড়বড়।

উর্দু হবে রাষ্ট্র ভাষা
কেউ কখন মানে,
খবরখানা সারা দেশে
ছড়ায় কানে কানে।

ক্ষেপলো মানুষ রাজপথে তাই
রক্ত তাদের ফোটে,
দলে দলে প্রাণের টানে
মিছিলে সব ছোটে।

পিচঢালা পথ রক্তে ভাসে
দামাল ছেলের কত লাশে
তাও থামেনি তারা,
বাংলা ভাষা আনলো সেদিন
রক্ত পলাশ যারা।

সেদিন থেকে শহীদ মিনার
সাজাই ফুলে ফুলে,
বীর সেনানীর ত্যাগের কথা
যাইনি আজও ভুলে। 



    (ছড়া-৩)

ফাগুনে অাগুন ছড়ায়


ফাগুন এলে অাগুন  ছড়ায়
বুকের মাঝে  
রংয়ে রংয়ে  শহীদ  মিনার  
তাইতো সাজে।

নগ্ন পায়ে প্রভাত  ফেরী
হয় সকালে
অাজো স্মতি বহন করে
কালে কালে।

বর্ণমালা অানলো  ফিরে
বাহান্নতে
রক্ত ঝরে দামাল ছেলের
রাজপথে। 


  (ছড়া-৪)
শহীদ মিনার
     

শহীদ মিনার শহীদ মিনার
বাহান্নরের স্মৃতি,
রফিক শফিক শহীদ ভাইয়ের
ভালবাসার প্রীতি।

শহীদ মিনার শহীদ মিনার
বাংলা ভাষার দাবি,
ইতিহাসের ভাবলে কথা
সুখটা খুঁজে পাবি।

শহীদ মিনার শহীদ মিনার
বর্ণমালার সারি,
প্রভাত ফেরী অামরা করি
দুঃখ স্মৃতি তারই।

শহীদ মিনারর শহীদ মিনার
অামরা পেলাম ভাষা,
বুকের মাঝে স্বপ্নে ঘেরা
গভীর ভালবাসা। 

   

(ছড়া-৫)

..ভাষা ও দেশের গান


এই বাঙালি হাজার বছর
নিঃষ্পেষিত হয়,
ইতিহাসে সে সব স্মৃতি
করুণ দৃশ্যময়।।

ব্রিটিশেরা করতো নীল চাষ
কত চাষী হত তখন লাশ
প্রতিবাদে চলতো জুলুম
ছিলো চরম ভয়।।

অাসলো দেশে হায়েনার দল
ভাষা নেবে  কেড়ে,
খড়ক হাতে রক্ত নিতে
অাসলো ওরা তেড়ে।

ক্ষেপলো তখন দামাল ছেলে
রাজপথে তাই রক্ত ঢেলে
নেতার ডাকে অাগুন জ্বলে
সারা বাংলাময়।।

ভাষাও পেলাম দেশও পেলাম
বীর শহীদের তাইতো সেলাম
মন থেকে সব কাটলো অাঁধার 
অামরা হলাম জয়।



মুজনাই অনলাইন মাঘ সংখ্যা ১৪২৬

রেজিস্ট্রেশন নাম্বার- S0008775 OF 2019-2020
ঠিকানা- হসপিটাল রোড, কোচবিহার, ৭৩৬১০১
প্রকাশক- রীনা সাহা 
সম্পাদনা, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায় 

মুজনাই অনলাইন মাঘ সংখ্যা ১৪২৬




ঈশ্বরের প্রতি
লুবনা আখতার বানু

কৃতজ্ঞতা জানাবার ভাষা নেই 
                        তোমার প্রতি।
অনেক দিয়েছো,অনেক 
               নিয়েছি প্রাণ পেতে-
অদ্রিকীলা দেখেছি আমি 
                   তোমার দয়াতেই।
খোলা অন্তরিক্ষ,স্নিগ্ধ গন্ধবহ,
          প্রভাকর,অমৃতদীধিতি 
                                 ও ঋক্ষ,
সবই দেখেছি আজ আমি-
অনুভব করেছি আমি,
হাসি,কান্না,সুখ,দুঃখ ও 
                                 আনন্দ।
দেখেছি আমি জীবনের
                          উত্থান -পতন,
ভালো ও মন্দ সবটাই-
আরও দেখেছি আমি
                 অহংকারের পতন,
অসৎ লোকেদের ক্ষতি।
জানিনা কতটা অভিজ্ঞতা 
                                     হলো,
কতটা অভিজ্ঞতা হবার আরো
                                    বাকী!


মুজনাই অনলাইন মাঘ সংখ্যা ১৪২৬

রেজিস্ট্রেশন নাম্বার- S0008775 OF 2019-2020
ঠিকানা- হসপিটাল রোড, কোচবিহার, ৭৩৬১০১
প্রকাশক- রীনা সাহা 
সম্পাদনা, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায় 

মুজনাই অনলাইন মাঘ সংখ্যা ১৪২৬





তিস্তা জলে সোনা
   বেলা দে

 সূর্য  গলছে আজ মধ্যাহ্নবেলা
   তিস্তা জলে চুইয়ে পড়ছে 
   টুকরো টুকরো সোনা
  এলোমেলো সোনাজল সেচে তুলছে
   আধপেটা  মৎসজীবি ছানাপোনা।  
    সবুজের চোখে ঝিলমিল হাসি      
       সরস হাসিতে ওদের /
      দিনরাত্রির  কাব্যগাঁথা
   কুলুঙ্গিতে  আনন্দের তোলপাড়, 
  ধিক ধিক ওঠানামা জোরকদম
    যদি কেউ না থাকে পাশে
   একাই জলজীবনে ভাসে।


মুজনাই অনলাইন মাঘ সংখ্যা ১৪২৬





 তুফানি চা 
 বিজয় বর্মন

চায়ের কাপে তুফানি চর্চা ,
দোকানির চওড়া হাসি !
শীতের সকাল উষ্ণ বাতাস ,
দুপুর বেলা বাসি !

দিশা হারা আম জনতা ,
সঠিক ,ভূলের খোঁজে !
নিত্য নতুন ভাবনা ভাসে ,
শূন্য হিয়ার মাঝে !

অংক কষা ,হিসাব নিকাস ,
ভাগের রসদ মুঠি !
নিজের পাতে ঝোলের টান ,
ত্যাজ্য পোড়া রুটি !

প্রশ্ন গুলি সহজ সরল ,
উত্তর সবই জানা !
নিরব থাকা শ্রেষ্ঠ উপায় ,
নিভৃতে নেই মানা  !



মুজনাই অনলাইন মাঘ সংখ্যা ১৪২৬

রেজিস্ট্রেশন নাম্বার- S0008775 OF 2019-2020
ঠিকানা- হসপিটাল রোড, কোচবিহার, ৭৩৬১০১
প্রকাশক- রীনা সাহা 
সম্পাদনা, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায় 

মুজনাই অনলাইন মাঘ সংখ্যা ১৪২৬






হেঁটে গেছে সে 
মহন্ত বিশ্বাস মোহন 

হেঁটে গেছে সে আমার শৈশবের পথ ধরে 
সাথে নিয়ে গেছে আমার সবটুকু শখ আহ্লাদ 
আর যাবতীয় বেখেয়ালী খেয়াল, সকল আস্কারা ;
নিয়ে গেছে সুখ, নিয়ে গেছে উৎসব 
নিয়ে গেছে প্রিয় বান্ধব,নির্ভাবনার বেলা 
সব নিয়ে হেঁটে গেছে সে 
আমার শৈশবের পথ ধরে হেঁটে গেছে যে ।

কতবার পিছু ডেকেছি, বলেছি একবার ফেরো  
অন্তত একদন্ড দাঁড়াও ।নিয়ে গেছ যা কিছু 
নাইবা ফেরালে তার কিঞ্চিত; শুধু সেই অমলিন
আমার মায়ের নিরাপদ কোলের আশ্রয় অথবা
সেই নিবিড় নির্লিপ্ত আঁচল ছোঁয়া  ঘুম 
অন্তত সেই ঘুমটুকু ফেরত দিয়ে যাও ।

দিল না, দেয় না 
দাঁড়াল না, দাঁড়ায় না, শুধু চলে যায়, শুধু চলে গেছে 
আমার শৈশবের পথ ধরে চিরতরে হেঁটে গেছে সে ।



মুজনাই অনলাইন মাঘ সংখ্যা ১৪২৬

রেজিস্ট্রেশন নাম্বার- S0008775 OF 2019-2020
ঠিকানা- হসপিটাল রোড, কোচবিহার, ৭৩৬১০১
প্রকাশক- রীনা সাহা 
সম্পাদনা, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায় 

মুজনাই অনলাইন মাঘ সংখ্যা ১৪২৬