Monday, October 5, 2020


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

লকডাউন 
যাজ্ঞসেনী

১ 
মাঝরাতে ঘুম ভেঙে গেল কনিয়াকের বদলে  ক্যাডবেরী খেতে ইচ্ছে করে।
২
নিজস্ব দ্বীপে বসবাস করি বলে  খুব মনযোগ দিয়ে ফ্লিপকার্টে নৌকোর দাম দেখি।
৩
প্রিয় ডিপি ছুঁতে গিয়েও থমকে দাঁড়াই। নেপথ্যে সামাজিক দূরত্ব। 
৪ 
বৃষ্টিভেজা শূন্য রাস্তা দেখলে মনে হয় পৃথিবীর সমস্ত ভালোবাসার মৃত্যু হয়েছে।
৫ 
সিগারেটের গন্ধ অথবা লিপস্টিকের ছোঁয়া অথবা গরম ভাতের গল্প, মাস্কই  জানে এখন বেঁচে থাকার স্বাদ। 
৬ 
উড়ে যাওয়া পাখি আমাকে বলে যায় খাঁচার ছবি আঁকতে।

No comments:

Post a Comment