Sunday, August 3, 2025


 

রং 
অমিতাভ চক্রবর্ত্তী 

ত্বকের রং বদলানো যায় ,
যদিও হৃদয়ের রং সব সময় লাল;

সালোকসংশ্লেষে জুড়ে যায় জীবন, 

ভরকেন্দ্র গিলে নেয় অন্ধকার,

ফ্ল্যাশব্যাকে বন্ধুত্বের পথচলা;

আকাশের কোন সীমানা নেই ,
তবুও সব ঘাসকে আন্তর্জাতিক বলা যায় না।


 

স্থিরচিত্র 

মিষ্টু সরকার


খোদাই করা চিত্র মাঝে চুপকথা এক কান্না 
রঙিন শোক সে গড়ায় যতো তুলি বলে আর-না ।

জিঘাংসা রূপ আঁচড় কামড় আর ছিল যা গোপন 
ছিন্নভিন্ন রঙিন ইজেল খুঁজছে আপন আঁচল ।

এই তো ! সেদিন গেঁথেছিলে ভালোবাসার দোঁহা 
বিশ্বাসী সব মিলন প্রহর  ক্ষণের 
অনুমেহা ।

হিলহিলিয়ে শীতলতায়  উঠছি  কেঁপে কেঁপে ।
মাপের হিসাব নিক্তিতে নেয় আষ্টেপৃষ্ঠে চেপে ।

শিল্প হলো লক্ষ্মী এলো  সমাজ পেলো বার্তা 
বুলবুলি যে ধান খেয়েছে  হয়েছে 
বেপাত্তা ।

শ্রী হারিয়ে নগ্ন সমাজ। হারাচ্ছে 
সম্বিৎ ।
নির্লিপ্তি আঁকড়ে ধরে  কীর্তিমানের 
কিরীট ।


 


চলমানতার স্তব

প্রতিভা পাল 


বৃষ্টির অজুহাতে ভিজতে চাওয়া দু'চোখ 

বর্ষা হতে চায় নামহীন অভিমানে।

গ্রীষ্ম-বিকেলের নৈঃশব্দ চিরে

শ্রাবণের সবুজ ভেজা ভিড়।

দূর দূর থেকে ভেসে আসে সন্ধ্যার শিহরণ। 

ঝাপসা দৃষ্টি ; 

কখন যেন রাত নামে অচিরেই ! 

মেঘের আড়ালে তারারা আজ চাঁদ খোঁজে। 

অদ্ভুত এই অদৃশ্য সমাপতন !

মাঝেমাঝে ভাবি স্তব্ধতার সংজ্ঞা লিখি,

জীবন অথচ লিখিয়ে নেয় নির্দ্বিধায় 

চলমানতার স্তব.....


 

আবর্ত
অর্পিতা মুখার্জী


সংলাপের বিভূতি দ্বারা সম্পন্ন যজ্ঞে
বৃথা চেষ্টা যুগসন্ধির।
নিষ্পলক দৃষ্টি দেখতে পায় যেন
সহস্রাধিক পরিযায়ী প্রাণের 
লক্ষ-কোটি যাপনচিত্র।
স্বপ্নতৃষায় হেরে যাওয়া ফিনিক্স পাখিরাও
জন্মায় নবরূপে বারংবার।
পুনরায় মেলে দৃষ্টিশক্তি
বুনতে থাকে স্বপ্ন।
তৈরি হতে থাকে আরও একটা 
নতুন লক্ষ্য জয়ের প্রস্তুতিচিত্র।
শেষ থেকে আবারও একটা 
নতুন শুরুর জন‍্য, চলতে  থাকে
 মৃত্যুর সাথে জীবনের লড়াই।


 

বৃষ্টিকালীন 

উৎপলেন্দু পাল 


বৃষ্টি নামার আগে 
এক জোড়া সাদা পায়রা 
উঠোনের কোণে বকবকম্ প্রেম নিবেদনে 

বৃষ্টি নামার পর 
একটা হাভাতে দাঁড়কাক 
ছোঁ মেরে ছিনিয়ে নিয়ে যায় হাতের মোয়া  

বৃষ্টি থামার আগে 
কতগুলো ছাতারে পাখি 
কলতলায় খুঁটে খুঁটে খায় মরিয়া হয়ে 

বৃষ্টি থামার পর 
একটা শিকারী সোনালী চিল 
উঠোনের ওপর পাক খেয়ে খেয়ে ওড়ে। 




 এই শ্রাবণে

পার্থ বন্দ্যোপাধ্যায় 


একটা গানের কলি যেন ভাসিয়ে দিল এই শ্রাবণে
বৃষ্টিঝরা শ্রাবণ প্রাতেও হাসেন রবি দূর গগনে।

সকল মনের কান্না হাসি পদ্য ছড়া গল্প গাথা
সহজ পাঠের মধুর স্মৃতি গীতবিতান আর সঞ্চয়িতা। 

বর্ষা এলেই  অঝোর ধারায় শ্রাবণ কাঁদে অন্তরেতে
ফুলগুলো সব নুইয়ে পড়ে বর্ষাস্নাত ভোরবেলাতে।

ভিজছে আকাশ ভিজিয়ে বাতাস প্রান্ত জুড়ে অঝোর ধারা 
পাখপাখালি  উল্লাসেতে মত্ত যেন পাগলপারা

উড়িয়ে আঁচল মেঘের ধ্বজা রাত জাগা চোখ চায় যে ছুটি 
বাঁশের বনে কালচে সবুজ খাচ্ছে যেন লুটোপুটি 

সাজিয়ে নিয়ে বরণডালা মেছেনিগান গাইছে তালে 
ভাঙলো মেলা তিস্তাবুড়ীর আড়চোখে চায় বটের ডালে

চাষার মনে আশার আলো মিলিয়ে গিয়ে হয় যে ফিঁকে
শ্রাবণ ধারা ভিজিয়ে ধরা যায় ছুটে যায় দিকবিদিকে

এই শ্রাবণেই ভাঙলো যে ঘুম গান শোনালো ভোরের পাখি 
মাঝ গগনে চোখ মেলে চাই
দেখতে যে পাই তোমার আঁখি।


 

পেরেও পারিনি

মোহিত ব্যাপারী


এক পৃথিবী ভালোবাসি তোমাকে।
তবু এক পৃথিবী ভালোবাসতে পারিনি।
এক পৃথিবী ভালোবাসা যায়না কখনো।
তবু কথাটা শুনে তুমি মুচকি হেসেছিলে।
আমাকে জড়িয়ে নিয়েছিলে বুকে শীতের চাদরে।
এক বুক স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলে নিশ্চিন্তে।
তোমার জন্যে আকাশের চাঁদটাকেও এনে দিতে পারি।
তোমাকে অনেক ভালোবেসে বলেছিলাম।
তুমি অবাক বিস্ময়ে তাকিয়ে ছিলে আমার দিকে।
তোমার চোখদুটি বিস্ময় স্নেহ মমতায় ভরে উঠেছিল।
ভালোবাসার উচ্ছ্বাসে আমাকে বুকে জড়িয়ে নিয়েছিলে।
বলেছিলে আমাকে কখনো ছেড়ে যাবেনা।
পৃথিবীর সুন্দরতম মুহূর্ত ছিল সময়টা।
সবই কথার কথা তুমিও জানো।
কথা দিয়ে সব কথা রাখা যায়না।
সময়টা সুন্দর হয় শুধু জীবনের কাছে।
চাঁদটা আজও জ্বলজ্বল করে রাতের আকাশে।
কেউ স্থানচ্যুত করতে পারেনি তাকে।
তুমিও আমাকে ছেড়ে চলে গেছ শেষবেলায়।
তোমাকেও আমি ধরে রাখতে পারিনি।
তোমার জন্যে আমি মরতেও পারি।
মিথ্যে রাগের ভঙ্গিমায় আমার মুখে হাত চেপে ধরেছিলে।
অভিমানী সুরে বলেছিলে একসাথে বাঁচব একসাথে মরব।
কিন্তু আজ আবার সেই পিঁপড়েটি আমাকে কামড়ালে
তুমি জানতেও পার না।
ওটা শুধু পাগলামি ছাড়া কিছু নয়।


 

অপেক্ষা

প্রাণেশ পাল 


ভালবাসার অনুভূতিগুলো দূর দিগন্তে
পাহাড়ের বাঁকে হারিয়ে যায়,
ছুটে যাই পাহাড়ের বাঁকে,পাহাড় বলে--অপেক্ষা !

ডুয়ার্সের শাল,সেগুনের ঝরাপাতায় 
ভালবাসার স্মৃতিগুলো ঝরে পড়ে
ঝরাপাতায় খুঁজে ফিরি তোমার ভালবাসা,
ঝরাপাতা বলে--অপেক্ষা !

পাহাড়ী ঝর্ণার উচ্ছল জলরাশি 
ভালবাসার তীব্র স্রোত,পাথর ক্ষয়ে যায়,
কিশোরীর স্রোতে ভালবাসা খুঁজি
ঝর্ণা বলে যায়--অপেক্ষা !

শ্রাবণের অবিরাম ধারাপাত 
ভালবাসায় প্রকৃতি ভিজে যায়,
বারিধারায় খুঁজে ফিরি ভালবাসা
শ্রাবণ বলে যায়--অপেক্ষা !

বর্ষার ভালবাসায় নদী কুল ছাপিয়ে যায়,
অভিসারী বিকেলে ছুটে যাই নদী তীরে,
নদী বলে যায়--অপেক্ষা !

সমুদ্রের ঢেউয়ে তরঙ্গায়িত ভালবাসা,
আছড়ে পড়ে সৈকতে,ছুটে যাই 
বালিতে লেখা থাকে--অপেক্ষা !


 

বাবা
রেজাউল করিম রোমেল 

এই যে আমি এইখানে
খুঁজছি আমি সবখানে,
খুঁজছি আমি  খুঁজছি তোমায়
বাবা  তুমি  কোনখানে।

বাঁধা বিপত্তি মাথায় নিয়ে
আমাদের করেছ লালন,
তোমার কথা সবাই মিলে
 আমরা পালন।

বাবা তুমি শ্রেষ্ঠ বাবা
যাবে না তোমায় ভোলা,
রেখেছি অনেক ভালোবাসা
তোমার জন্য তোলা।


 

স্ট্যাটাস

মাথুর দাস


দিনরাত্তির যা ইচ্ছে তাই

দিচ্ছি স্ট্যাটাস বেশ ঠুকে,

কনস্টিপেশন লুজ-মোশন

বা উদ্গীরণ, ফেসবুকে ।


ঘর ঘর আর হর-কোণার

ভিডিও করি দুর্ঘটনার,

মরার সময় কেমন দেখায়

মুমূর্ষুকে শেষ লুক্-এ ॥



 

সাগর নদী জল
 মজনু মিয়া

নদী সাগর জলের এ দেশ
রূপ সুন্দর্য্যের নেই তো শেষ
সে হলো সোনার বাংলাদেশ।
জলে আছে মাছে ভরা
চলে নৌকা সাম্পান,
মন মাঝি তুই চলরে এবার
চল গেয়ে মনের গান।
স্বপ্ন গড়ার সাগর পথে
অর্থ আসে আয়ের খাতে
চলে যে তা দিনে রাতে।
সুন্দর জলে সুন্দর স্থূলে
মানুষের বসতী কূলে।
দুঃখ সুখের জীবনের বাস
জলে ধুয়ে দেয় দীর্ঘঃশ্বাস!


 

কঠিন বাস্তব 

প্রিয়াঙ্কা চক্রবর্তী 


কালের অমোঘ নিয়মে কঠিন বাস্তব, 
জীবনের সোপান নয় মধুর;
সুখে দুঃখে একসুরে এ জীর্ণ জীবন, 
গতির অভিমুখে সংগ্রামী মানসে,
এক ধাঁধার বন্ধনে আবদ্ধ, 
 নব সমীকরণে জাগৃতি-
 ভঙ্গুর গতিতে এগিয়ে চলা,
  এটা জীবন কথার ধ্রুব সত্য ।।


 

জ্বালানি 
মোঃ আব্দুল রহমান

বর্ণরা পোড়ায় শব্দকে
শব্দরা পোড়ায় বাক্যকে
ছাইয়ের স্তূপে নির্মিত কবিতারা
পোড়াতে থাকে সভ্যতা
এবং জনপদ
যুগে যুগে মাটি চাপা পড়ে
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে উত্থিত
কখনো জ্বালামুখে
কখনো আবার মৃত রূপে
জীবাশ্ম দেখি পাথরে
এভাবেই কবিতারা জ্বালানি হয়ে
আমায় বাঁচতে শেখালো!


 

শিল্পী- জোয়া আফরোজ  




Tuesday, July 22, 2025


 

Sunday, July 20, 2025


 

।।পাঠ প্রতিক্রিয়া।।

মেলাটোনিন ২০: আরণ্যক চক্রবর্তী

তরুণ কবি আরণ্যক চক্রবর্তীর `মেলাটোনিন ২০` কাব্যগ্রন্থে স্থান পেয়েছে ৫৪টি কবিতা। আরণ্যক ইতিমধ্যে চলচ্চিত্র পরিচালনা করে যথেষ্ট পরিচিত। তাঁর পড়াশোনার ব্যাপ্তিও গভীর। সবচেয়ে বড় কথা, প্রচারবিমুখ আরণ্যক নিজের মধ্যে থাকতে ভালবাসেন। সত্যিই সাহিত্য সাধনা করেন।  `মেলাটোনিন ২০` পড়তে পড়তে এই কথাটিই বারবার মনে হচ্ছিল।   

এই প্রজন্মের কবি বলে আরণ্যকের লেখায় একটি স্বতন্ত্র স্বর রয়েছে। আর সেটি বলে দেয়, কবিতা ভুবনে তিনি থাকতে এসেছেন। খুব সহজ সরল ভাষায় জীবনের গভীর দিকগুলি ফুটিয়ে তুলতে দক্ষ আরণ্যক লিখছেন, `আমার শত্রুর খরগোশটা মারা গেছে আজ খবর পেলাম../ সকাল থেকে মনটা ভাল নেই শোনার পর.../ যখন আমরা শত্রু ছিলাম না, যখন যেতাম তার বাড়ি/ সব বন্ধুরা যখন খোশগল্পে ব্যস্ত থাকত.../ আমি পাশের ঘরে গিয়ে হাত বোলাতাম খরগোশটার গায়ে...` যাপনের এরকম টুকরো ছবি তাঁর কবিতায় বারবার এসেছে নানাভাবে `যখন একটা বছর সতেরোর কিশোর আর বছর ষোলোর কিশোরী/ এক পর্যন্ত খামার বাড়িতে পড়ন্ত দুপুরে চুম্বনরত অবস্থায় ধরা পড়ে.../ তার পরদিন সভ্যতা ধ্বংস হয়.... বিশাল বিস্ফোরণে ভূমিকম্পে বন্যায় ইত্যাদিতে....` কখনও তিনি লিখছেন, `আকাশ হালকা নীল যেখানে হলুদ সূর্য / আর যাবতীয় যা বর্তমান সব রঙিন.../ এবং সাদা শীতের পোশাক পড়া এক কিশোরী ছুটি কাটাচ্ছে, সঙ্গে তার ধূসর কালো কুকুর।` এই সারল্যই আরণ্যকের কবিতার বড় অস্ত্র।   

যে কবিতার নামে কাব্যগ্রন্থের নাম সেই `মেলাটোনিন ২০`-তে কবি প্রশ্ন রেখেছেন `একটা মানুষের জীবনে দুঃসংবাদ মাপা হয় কোন এককে?/ মৃত্যুসংবাদ কি সর্বশ্রেষ্ঠ দুঃসংবাদ? না রোগসংবাদ?` মৃত্যু সম্পর্কিত এই ভাবনা কিন্তু সত্যিই চমকপ্রদ। পাঠককে ভাবায়। এমনিতে মেলাটোনিন একটি হরমোন যা শরীরে প্রাকৃতিকভাবে পাওয়া যায়। এটি একটি 'ঘুম-প্ররোচিত হরমোন', যা ঘুমের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্ধকারে থাকলেও, মেলাটোনিন তৈরি হয় এবং তা শরীরে শান্ত প্রভাব ফেলে। অন্যদিকে, মেলাটোনিন উৎপাদনে সামান্য হ্রাস শরীরকে জেগে থাকার সংকেত দেয়। মেলাটোনিন ২০ একটি ওষুধের নাম। বোঝাই যাচ্ছে, সেটি আমাদের শারীরবৃত্তীয় কিছু বিষয়কে ঠিকঠাক রাখে। যদি আমরা গভীরভাবে ভাবি, তবে দেখব সমস্ত জীবনটাই আমাদের এক ধরণের `ডিপ্রেসিভ ডিসঅর্ডার`, যা আধুনিক সময়ের সবচেয়ে বড় রোগ। আর সেই রোগে ভুগে দিনের পর দিন সভ্যতা ও মানুষ `মৃত্যু দেখতে আর ক্লান্ত হয় না সে.../ রক্ত দেখতে আর ক্লান্ত হয় না সে..../ রাতে কাশির শব্দ শুনে তার আর ঘুম ভাঙে না।` 

এভাবেই আরণ্যক আমাদের দাঁড় করিয়ে দেন এক অখন্ড সত্যের সামনে। সেখানে `মরণশীল কবি বুঝতে পারে তার মৃত্যু হলেও পাখিটির মৃত্যু নেই`। আর সেই পাখিই আমাদের চিনিয়ে দেয় তৃতীয় গোত্রের সেই নারী কে যার ওষ্ঠ স্পর্শ করা `মরে যেতে চাওয়ার একটা কারণ হতে পারে`। আরণ্যকের কবিতায় বারবার নানাভাবে এভাবেই মৃত্যু চিন্তা এসেছে। এত কম বয়সে মৃত্যু নিয়ে এই প্রজ্ঞা খুব কমই দেখেছি। এই ক্ষেত্রে সমসাময়িক কবিদের চাইতে আরণ্যক অনেকটা এগিয়ে গেছেন বলেই ব্যক্তিগতভাবে মনে হয়েছে। নারী, পানীয়, সমুদ্র, যুদ্ধ ইত্যাদি সব কিছুকেই যেন ছাপিয়ে গেছে মৃত্যুর সুক্ষ চেতনা। আর সব কবিতাতেই দক্ষতা অনিবার্যভাবে প্রকাশিত হয়েছে তাঁর হাত ধরে। 

মনোজিৎ নন্দীর উপযুক্ত প্রচ্ছদে কালচিত্রের এই কাব্যগ্রন্থটি কোচবিহারের কবিতা জগতে একটি উল্লেখযোগ্য সংযোজন। বইয়ের মুদ্রণ, কাগজ ইত্যাদিও ভাল। এর আগে আরণ্যকের দুটি ইংরেজি কবিতার বই প্রকাশিত হলেও, বাংলা কবিতা হিসেবে এটিই তাঁর প্রথম প্রকাশ। সেদিক থেকেও এই কাব্যগ্রন্থের তাৎপর্য আলাদা।

আলোচক- শৌভিক রায়      


Wednesday, July 2, 2025


 

মুজনাই 

অনলাইন আষাঢ়  সংখ্যা ১৪৩২


সম্পাদকের কথা

সাম্প্রতিক বিমান দুর্ঘটনা আমাদের প্রত্যেককে ব্যথিত করেছে। জীবন যে অতি ক্ষণস্থায়ী সেটা বুঝেছি সকলেই। কিন্তু তবু এই এক জীবনে কত সংঘাত, কত মনোমালিন্য। যেভাবে মধ্যপ্রাচ্যে দুটি রাষ্ট্র নিজেদের মধ্যে প্রবল যুদ্ধে মেতে উঠল সেটিও একটি সংকেত। আরও দুই রাষ্ট্রের যুদ্ধ কবে থামবে কে জানে। আসলে যে এই রকম যে  কোনও লড়াইয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষেরা। তারা যুদ্ধ চায় না। সেটি করেন রাষ্ট্রনায়কেরা। আমাদের মতো তুচ্ছ মানুষদের জীবনের বিনিময়ে। 

নিজেদের রাজ্যে কিছুদিন আগে যে ন্যক্কারজনক ঘটনা ঘটল একটি শিক্ষা প্রতিষ্ঠানে, সেটি দেখে আমরা প্রত্যেকেই হতবাক। এ কোথায় চলেছি আমরা। এইভাবে একের পর এক সমাজবিরোধী কাণ্ডকারখানার কেন্দ্র হয়ে উঠছে রাজ্যের নানা জায়গা। এর থেকে পরিত্রাণ কবে কেউ জানি না। কিন্তু এইটুকু বুঝতে পারছি যে, আগামী দিনগুলি বড্ড কঠিন হয়ে উঠছে ক্রমশ।     



মুজনাই 

অনলাইন আষাঢ়  সংখ্যা ১৪৩২



রেজিস্ট্রেশন নম্বর- S0008775 OF 2019-2020

হসপিটাল রোড 

কোচবিহার 

৭৩৬১০১

ইমেল- mujnaisahityopotrika@gmail.com 

প্রকাশক- রীনা সাহা  

প্রচ্ছদে ব্যবহৃত ছবি- ছিপছিপি, সেন্ট্রাল ডুয়ার্স চা বাগান 

সম্পাদনা, প্রচ্ছদ ছবি, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায় 


    এই সংখ্যায় আছেন যাঁরা

 রণজিৎ কুমার মুখোপাধ্যায়, অভিজিৎ সেন, গৌতমেন্দু নন্দী, জয়তী ব্যানার্জী, 

শ্রাবণী সেনগুপ্ত, মৌসুমী চৌধুরী, শুভেন্দু নন্দী,  মাথুর দাস, 

উৎপলেন্দু পাল, প্রাণেশ পাল,  প্রিয়াঙ্কা চক্রবর্তী,  

কবিতা বণিক, রুদ্র, লীনা রায়, অর্ণব ঘোষ, 

অশোক কুমার ঠাকুর, ঋতুপর্ণা ধর, দেবর্ষি সরকার, 

চন্দন দাশগুপ্ত, রাণা চট্টোপাধ্যায়, পার্থপ্রতিম বন্দোপাধ্যায়, প্রাণজি বসাক,

দয়াময় পোদ্দার, উৎপলেন্দু পাল, প্রতিভা পাল, অমিতাভ কর,

দীপজয় সরকার, নিবেদিতা দে, মজনু মিয়া, মোঃ আব্দুল রহমান, 

 ছবি ধর, আকাশলীনা ঢোল, প্রিয়াঙ্কা চক্রবর্তী, আ সি ফ  আলতাফ, 

মনোমিতা চক্রবর্তী, নাহিদ সরদার, সুজয় সরকার, অমিতাভ চক্রবর্ত্তী,

এরশাদ, মোহিত ব্যাপারী, মোঃ আব্দুল রহমান, প্রাণেশ পাল, নজর উল ইসলাম 

শ্যামল বিশ্বাস লামশ্যা, রীতা মোদক, সুজল সূত্রধর



অনলাইন জ্যৈষ্ঠ  সংখ্যা ১৪৩২


 

স্মরণ 

নারায়ণ দত্ত 

লেখক ও বাচিক শিল্পী, ফালাকাটা।  মুজনাই সম্মাননা ২০১৭ প্রাপক।  মুজনাইয়ের প্রকাশকাল থেকে লিখেছেন মুজনাইতে। আমরা তাঁর প্রয়াণে মর্মাহত। তাঁর আত্মার শান্তি কামনা করি।  





 

উপনিষদের আলোকে বিবর্তনবাদ 

                    জয়তী ব্যানার্জী 
 
ওঁ স্হাপকায় চ ধর্মস্য 
       সর্বধর্মস্বরূপিণে
অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম:...

নম: যথাগ্নের্দাহিকা শক্তি 
         রামকৃষ্ণে স্হিতা হিয়া 
সর্ববিদ্যা স্বরূপাংতাং সারদাঙ্ প্রণমাম্যহম্। 

ওম্ নমঃ শ্রী যতিরাজায়
        বিবেকানন্দ সূরয়ে
সচ্চিৎ সুখ স্বরুপায় স্বামীনেতাপ হারিণে।।


       উপনিষদ হল বৈদিক সাহিত্যের চতুর্থ বা শেষ স্তর ।
উপনিষদ শব্দের আক্ষরিক অর্থ হল যে বিদ্যা নির্জনে গুরু সামনে উপনিবিষ্ট করতে হয় অর্থাৎ যাকে আমরা চলিত ভাষায় গুহ্য জ্ঞান বলতে পারি। 
           তবে ব্যবহার অনুসারে শব্দের অর্থের বিভিন্ন রকম পার্থক্য হয়।

       বেদ কিন্তু কোন পুস্তক বিশেষ নয়। বিভিন্ন সময়ে বিভিন্ন সাধকের আধ্যাত্মিক আবিষ্কারের সঞ্চিত ভান্ডার ।বেদ আর উপনিষদ কিন্তু একে অপরের ওপর নির্ভরশীল।
           
            বেদ হল ত্রিকান্ডক। যথা _____
       কর্মকাণ্ড 
         জ্ঞান কান্ড এবং 
            উপাসনা কান্ড। 

কর্মকাণ্ডের আবার দুটি ভাগ ।
যথা ____
      মন্ত্র বা সংহিতা এবং ব্রাহ্মণ। 

মন্ত্র বা সংহিতা একটি ভাগ হলেও অপরটি যে ব্রাহ্মণ তার আবার প্রথম ভাগ আরণ্যক এবং পরবর্তী ভাগ উপনিষদ বা জ্ঞানকাণ্ড। 
           আবার যদি আমরা অপরদিকে দেখি, 
      চতুর আশ্রম অর্থাৎ গৃহস্থ্যাশ্রমে ব্রাহ্মণ অংশে ব্রহ্মচর্যাশ্রম -এর মন্ত্রাদি সহায় অধীত বিদ্যার প্রয়োগ প্রসার ও আরণ্যকের প্রস্তুতি হেতু ই হল চিত্ত শুদ্ধি। 
            
        এর পাশাপাশি আরণ্যকে আমরা পাই শুদ্ধ চিত্তে গৃহস্থ্য আশ্রমের কর্মকাণ্ডের মনন দ্বারা কর্মকাণ্ডের কারণের উপলব্ধি, যার প্রকাশ উপনিষদে রয়েছে।
        যেখানে জ্ঞানযোগ এর অনুশীলন শুরু এবং সন্ন্যাস আশ্রমে উপনিষদের সাহায্যে ধ্যান সমাধি, এইসবের দ্বারা ব্রম্ভজ্ঞান উপলব্ধি হয়ে থাকে। 
 
               মানুষ কিন্তু অতি প্রাচীনকাল থেকেই কার্যকারণের তত্ত্ব জানত। কিন্তু পরে আমরা দেখেছি আমাদের পন্ডিতেরা বা দার্শনিকেরা দর্শন ও ন্যায়ের ভাষায় এই সমস্ত তথ্য বর্ণনা করেছেন। কিন্তু সেই বর্ণনাও অস্পষ্ট ।এগুলি কিন্তু সবই অন্তরের অনুভূতি। 



               তবে এটা আগে কার্যে পরিণত হয়, তারপরে তা দর্শনের রূপায়িত হয়েছে ।

                     প্রাচীন ঋষিদের সাথে বিশ্ব প্রকৃতি কথা বলতো ।পশু পাখি চন্দ্র সূর্য কথা বলতো ,কিন্তু আধুনিককালের নিয়ম অনুযায়ী অন্যের মস্তিস্ক প্রসূত কতগুলি বিষয় সংগ্রহ করে একটা বই রচনা করাই কিন্তু মুখ্য উদ্দেশ্য ছিল না ।

আবার সুদীর্ঘ বক্তৃতা দেওয়াও উদ্দেশ্য নয়, উপনিষদের বিবর্তনের উদ্দেশ্য হল____
           সত্য আবিষ্কার ।

যার অভ্যাস ছিল সাধনা এবং যা চিরকাল থাকবে ।

ধর্ম চিরকাল ব্যবহারিক বিজ্ঞানরূপে থাকবে, এমন ধর্ম কখনোই থাকবে না_______
 যা শুধু দেবতা তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত। 

         প্রথমে অভ্যাস তারপর জ্ঞান।

 জীবাত্মা ------যে এখানে ফিরে আসে ।এ ধারণা কিন্তু উপনিষদে রয়েছে ....

        যারা ফল কামনা করে কোন সৎকর্ম করে, তারা সেই সৎকর্মের ফলপ্রাপ্ত হয় ।কিন্তু ওই ফল নিত্য নয় ।

       এখানের উল্লেখযোগ্য বিষয় হলো কার্যকারণ বাদ। 

           কারণ অনুসারেই কার্য হয়ে থাকে। কারণ যা কার্য তাই হবে ।কারণ যখন অনিত্য তখন কার্য অনিত্য হবে। কারণ নিত্য হলে কার্য নিত্য হবে । 
             কিন্তু সৎকর্ম করা কারণগুলি অনিত্য বা অসীম। সুতরাং তার ফল কখনোই নিত্য হতে পারে না। 

        আবার যদি আমরা উপনিষদে ফিরে যাই ,তাহলে দেখব____
            উপনিষদ সাধারণভাবে বেদান্ত নামেই অভিহিত হয়ে থাকে।

         এই শব্দটির অর্থ ব্যাখ্যা হয় বেদের শেষ অধ্যায় গুলিতে ।আবার যে বিকল্প অর্থ করা হয়ে থাকে সেটা হল বেদের বিধেয় বা সর্বোচ্চ উদ্দেশ্য। 

ব্রম্ভ ও আত্মা শব্দ দুটি উপনিষদে ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি শব্দ। 
ব্রম্ভ হলেন বিশ্বের সত্তা আর ব্যক্তিগত সত্তা হলো আত্মা ।
         শব্দ দুটির বুৎপত্তি নিয়ে পন্ডিতদের মধ্যে যথেষ্ট মতভেদ আছে। 
      ব্রম্ভ শব্দটি ব্র থেকে এসেছে যার অর্থ হলো বৃহত্তম ।
       ব্রম্ভ হলেন স্থান কাল ও পাত্র কার্যকারনের অতীত এক অখণ্ড সত্তা। তিনি অব্যয় অনন্ত ও চির মুক্ত শাশ্বত অতীন্দ্রিয় ।আত্মা বলতে বোঝায় জীবের অন্তর্নিহিত অমর সত্তাটিকে। 

উপনিষদের মন্ত্রদ্রষ্টাদের মতে, 
          আত্মা ও ব্রম্ভ এক এবং অভিন্ন এটাই উপনিষদের সর্বশ্রেষ্ঠ মতবাদ। 

তবে আবার কর্মজীবনে বেদান্ত মানে, কর্মের মাধ্যমে জীবনের উন্নতি ও আধ্যাত্মিক বিকাশে বেদান্ত দর্শনের প্রয়োগ ________যা স্বামী বিবেকানন্দের মতো দার্শনিকদের দ্বারা বিশেষভাবে উৎসাহিত হয়েছে। 

বেদান্তের মূল শিক্ষা হলো ,
          কর্মফল ও পুনর্জন্মের ধারণা। যেখানে প্রতিটি চিন্তা ও কাজের ফলস্বরূপ ভবিষ্যতের অভিজ্ঞতা তৈরি হয়।

       কর্মজীবনে বেদান্তের প্রয়োগের অর্থ হল কর্মের প্রতি মনোযোগ দিয়ে ভালো কাজ করা এবং অন্যের প্রতি সহানুভূতিশীল হয়ে জীবনকে অর্থপূর্ণ করা।
 

            উপনিষদের ধারণায় ,
  
পৃথিবীতে ব্রহ্ম কেবল প্রজ্ঞাই নয়,ঈশ্বর ও বটে। তিনি আইনের অধীন নন ।তিনি কেবলমাত্র প্রক্রিয়া ব্যবহার করেন।
                      এটি কেবল অজ্ঞতার অবস্থায় থাকা স্বতন্ত্র আত্মা, যার ওপর ক্রিয়া বা প্রক্রিয়া দিয়ে নিজেকে আইন হিসেবে চাপিয়ে দেয় বলে মনে হয় ।

 আমাদের প্রতি মুহূর্তেই মনে রাখতে হবে যে ,
      উপনিষদের অভ্যুদয়ের সময় কর্মকাণ্ড এত জটিল ও বর্ধিতায়ন ছিল যে তা থেকে মুক্ত হওয়া ছিল প্রায় অসম্ভব। কিন্তু কর্মযোগের মাধ্যমে স্বামীজি বিশ্লেষণ করে দেখিয়েছেন যে ,

                  প্রত্যেক কর্মকাণ্ডের ভেতর একটি উচ্চতর গভীর অর্থ আছে।


            প্রাচীনকালে যেসব যাগ যজ্ঞ ,কর্মকাণ্ড ছিল তাকে কিন্তু আধুনিক সংস্কারকরা মিথ্যে বলে উড়িয়ে না দিয়ে ওগুলির উচ্চতর তাৎপর্য বুঝিয়ে দিয়ে মানুষের সামনে নব দিগন্তের উন্মোচন করলেন। 

             এই প্রসঙ্গে আমরা বলতে পারি ,



          ব্রহ্মাণ্ড ও জগত সবকিছুই ঈশ্বর দ্বারা আচ্ছাদিত অর্থাৎ 
"লোভ কোরো না ধনে কি আছে "______
       পরবর্তীতেই শ্রী শ্রী মাতা ঠাকুরানী বলছেন ,
           নির্বাসনা 
অর্থাৎ নির্বাসনা না হলে ব্রম্ভজ্ঞান হয় না ।

এত সহজভাবে মা বুঝিয়ে দিয়েছেন, বেদবেদান্ত উপনিষদ সব কথার সার ই যেন মায়ের নিদান______ এই হল বিবর্তনের ধারা। 

আবার স্বামীজীর "বনের বেদান্তকে ঘরের বেদান্তে " উপনীত করার যে উদ্যোগ ____এই ধারণার প্রথম পথপ্রদর্শক হলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ।
             "শিব জ্ঞানে জীব সেবা"
                স্বামীজীর এই উক্তি যেন হৃদ্ কন্দর আলোড়িত করে ।এ যেন উপনিষদের মহাবাক্য গুলির মতো আত্মা ও পরম আত্মার সম্পর্কের জটিল তত্ত্বের সহজ নিদান। 

তাইতো তিনি মঠ প্রতিষ্ঠার উদ্দেশ্যতে লিখছেন ,
     "আত্মানো মোক্ষার্থায়
              জগৎ হিতায় "
ঠাকুর যেমন বেদের সব সার বোঝাতে বলেছেন ,
       ব্রম্ভ সত্য জগত মিথ্যা ।

তিনি এই বাক্যকে বলেছেন জ্ঞান ।

          কিন্তু ত্যাগী পুরুষ যখন 'নেতি-নেতি 'করে উত্তরণের শেষ প্রান্তে পৌঁছান সেই বিজ্ঞানী পুরুষ দেখে_____

সিঁড়ি যে চুন সড়কি দিয়ে তৈরি ছাদ ও সেই একই চুন সড়কি দিয়েই তৈরি।

 স্বামীজি এই কথারই প্রতিধ্বনি করেছেন তার প্রতিটি ভাষণে চিঠিতে।

 তাইতো ঠাকুর যদি কথামৃতের স্রষ্টা হন বা আধুনিককালের জগত স্রষ্টা হন, তাহলে স্বামীজি হলেন তার পথপ্রদর্শক আর মা অর্থাৎ জগৎ জননী সারদা দেবী হলেন তার ইমপ্লিমেন্টেশন বা রূপকার।

 যা কিনা বেদ বেদান্ত উপনিষদের ধারায় মিলেমিশে একাকার।
 প্রাচীন সাধুদের মতে,
           একে তিন তিনে এক।