সূচিপত্রের সূচনা
কেতকী বসু
তোমার আসার দিন সংখ্যা গুনে রাখা হয়নি
ভোরের আলোর সাথে ভাব করে বলা হয়নি ভালোবাসার কথা
একটা দুটো বকুল ফুল তুলে মালা গাঁথার সময়
মনে পড়েনি তোমাকে
অযাচিত ভোরে দরজায় আবির ছড়িয়ে
বলা হয়নি ভালোবাসার কথা
এতদিন পরে
ভিজে চোখে কুয়াশা মেখে জড়িয়ে নিয়েছি যে ঠান্ডা বাতাস
সেখানে চাদরের সুখ পেতে গায়ে নিয়েছি
ওম সুখ
ভোরের আলোর ছায়া দেখে পার করেছি অনেক আলপথ
রোদ বাড়ার সাথে সাথে খুঁজে নিয়েছি বিশ্রামের আশ্রয়
তবু মনে হয়নি শান্ত হাত, শান্ত শরীরের স্পর্শ
সাথে একটু গলা ভেজানো জলের অপকারিতা
আর কিছু পাওয়ার জন্য হতাশ হয়ে চরণ ভিক্ষা করিনি
ভেঙেছি গড়েছি আবার নিজের মত করে
চলতে শুরু করেছি।
No comments:
Post a Comment