কালবৈশাখী
মিত্রা রায় চৌধুরী
চৈত্রের শেষে দিক চক্রবালে আচম্বীতে
তোমার আগমন ধ্বনি ঘোষিত হয়
আকাশের বুকে কালো যবনিকা
ধরণীকে পাণ্ডুর করে তোলে।
মেঘের বজ্রনিনাদে শঙ্কিত
বনস্পতি মনুষ্যকূল, পক্ষী কুল
রুদ্ধ নিশ্বাসে তোমার তান্ডব নীলা প্রত্যক্ষ করে
আলো ঝলমলে প্রকৃতিকে দুচোখ ভরে
দেখবে বলে প্রহর গোনে।
পৃথিবীর বুকে মধু ভরে, রস সঞ্চার করে
নববর্ষ কে আমন্ত্রণ জানিয়ে
পুরাতন জঞ্জালসমুহ সরিয়ে
সদর্পে বিদায় নাও তুমি।
No comments:
Post a Comment