মুজনাই
অনলাইন চৈত্র সংখ্যা ১৪৩২
।। সম্পাদকের কথা ।।
শৌভিক রায়
আবার একটি সৌরবর্ষ শেষ হতে চলেছে। পুরোনোকে পেছনে ফেলে আবার নতুনকে স্বাগত জানাতে প্রস্তুত আমরা। কিন্তু আদৌ কি কিছু নতুন হয়? নাকি সেই পুরোনো ব্যাপারগুলিই নতুনভাবে ফিরে আসে নববর্ষের মোড়কে!
এই মুহূর্তে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে আমরা সবাই ব্যস্ত। আমাদের রাজ্যে নির্বাচন মানেই রক্তক্ষয়, হানাহানি। অতীত থেকেই চলে এসেছে এই পরম্পরা। এবার সঙ্গে যোগ হয়েছে এস আই আর। রাষ্ট্রের নিরাপত্তা ও উন্নতির স্বার্থেই এস আই আরের প্রয়োজন রয়েছে। অবৈধ অনুপ্রবেশকারীদের কখনই জায়গা পাওয়া উচিত নয় এই দেশে সেই ব্যাপারে কোনও দ্বিমত নেই। কিন্তু সেটি করতে গিয়ে যদি বৈধ নাগরিকদের সমস্যায় পড়তে হয়, তবে কাম্য নয় সেটিও। মুশকিল হল, সব কিছুকে পেছনে ফেলে এক্ষেত্রেও বড় হয়ে উঠেছে রাজনীতির চূড়ান্ত অশ্লীলতা। আর তাতে হাত পুড়ছে সাধারণ মানুষদের।
আবার মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী যুদ্ধের আঁচেও পুড়তে হচ্ছে আমাদের। জ্বালানি সংকট সত্যিই ভাবিয়ে তুলেছে সবাইকে। কোনও স্তোকবাক্য আর বিশ্বাস করতে রাজি নন কেউ। এর সঙ্গে যোগ হয়েছে, টাকার মূল্যের দ্রুত পতন। ফল মুদ্রাস্ফীতি আর নিত্যপ্রয়োজনী জিনিসপত্রের মূল্যবৃদ্ধি।
এই দুঃসময়ে এখন এটাই দেখার যে, আসন্ন নববর্ষ কোনও সুন্দর দিনের বার্তা নিয়ে আসে কিনা। যদি সেটা হয়, তবে সবচেয়ে খুশি হবেন সাধারণ মানুষ, যাদের নুন আনতে দিন ফুরোয়।
রেজিস্ট্রেশন নম্বর- S0008775 OF 2019-2020
হসপিটাল রোড
কোচবিহার
৭৩৬১০১
ইমেল- mujnaisahityopotrika@gmail.com
প্রকাশক- রীনা সাহা
সম্পাদনা, প্রচ্ছদ ছবি, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায়
মুজনাই অনলাইন চৈত্র সংখ্যা ১৪৩২
এই সংখ্যায় -
প্রকাশকের কলাম-
রীনা সাহা
আঙ্গিক-
শ্যামলী সেনগুপ্ত, অমলকৃষ্ণ রায়, বেলা দে, কল্যাণী লাহিড়ী, অশোক কুমার ঠাকুর
প্রবন্ধ, নিবন্ধ, ভাবনা-
রেবা সরকার, অনিতা নাগ, পার্থ বন্দ্যোপাধ্যায়, কবিতা বণিক
গল্প-
মৌসুমী চৌধুরী, লীনা রায়, অমিতাভ চক্রবর্তী, শুভেন্দু নন্দী, তুহিন শুভ্র ভট্টাচার্য্য, অভিজিৎ সেন
কবিতা প্রথম পর্যায়-
নির্মাল্য ঘোষ, অর্পিতা মুখার্জী চক্রবর্তী, কেতকী বসু , তন্ময় কবিরাজ, অলকানন্দা দে,
প্রতিভা পাল, শ্রীতমা ত্রিপাঠি, রীনা মজুমদার, প্রাণেশ পাল,
মধুমিতা দে রায়, সোমনাথ মুখার্জী, মনোরঞ্জন ঘোষাল
বেড়ানো -
জয়িতা সরকার
কবিতা দ্বিতীয় পর্যায়-
বিশ্বজিৎ রায় চৌধুরী, শিশির আজম, মহঃ সা নো য়া র,
পলাশ পাল, চিরঞ্জিত মন্ডল, অবুঝ বালক, জীবন সরখেল, মিত্রা রায় চৌধুরী,
আশীষ কুমার বিশ্বাস, মজনু মিয়া, প্রিয়াঙ্কা চক্রবর্তী
ছবি-
হৃদান সরকার
মুজনাই অনলাইন চৈত্র সংখ্যা ১৪৩২
No comments:
Post a Comment