Tuesday, August 4, 2026


 

নিউক্লীয় আস্ফালন 

প্রাণেশ পাল 

সৃষ্টি ও ধ্বংসের মাঝে সাইবার সভ্যতা
সৃষ্টি কতটা ত্বরান্বিত হলে
ধ্বংসের কোয়ান্টাম মুহূর্ত এগিয়ে আসে....
সভ্যতার নগ্ন চেতনায় দেখি
এক অদৃশ্য ধ্বংস সুখের মৃত উল্লাস!

বিজ্ঞানী 'আইনস্টাইন'-এর বিলম্বিত বোধোদয় 
পারমাণবিক বোমা তৈরি তাঁর জীবনের 
"সবচেয়ে বড় ভুল"!
ঐতিহাসিক আক্ষেপ রোধ করতে পারে নি
মৃত্যুর মহাপ্লাবন....

১৯৪৫ সালের অভিশপ্ত ৬ ও ৯ই আগস্ট 
'হিরোশিমা' ও 'নাগাসাকি'-র বুকে
'লিটল বয়' ও 'ফ্যাট ম্যান'-এর দৃপ্ত পদচারণ
মৃতের কান্নায় ট্রপোস্ফিয়ার ভারী হয়ে উঠেছিল!

সভ্যতার যোনিগর্ভ থেকে আজও উঠে আসে
'ফিশন' ও 'ফিউশন'-এর বিষাক্ত দীর্ঘ নিঃশ্বাস 
পৃথিবীর ঋণ শোধে বন্ধ হোক যুদ্ধের
নিউক্লীয় আস্ফালন!
মহাজাগতিক শান্তি নেমে আসুক
A.I সভ্যতার মেটাভার্স জুড়ে....

No comments:

Post a Comment