Tuesday, August 4, 2026


 

মৃত্যুর খতিয়ান -হিরোশিমা নাগাসাকি

গৌতমেন্দু নন্দী


নরমেধ যজ্ঞের সাম্রাজ্যবাদী পুরোহিত---- 

      পারমাণবিক দম্ভের আগ্রাসনে
      কোন্ হিঃসানলে সংগঠিত এই জিঘাংসা ?

      গণহত্যাকারী ক্ষমতার নির্লজ্জ বিস্ফোরণে 
      জাগিয়ে তুললে ঘুমন্ত পারমাণবিক শক্তিকে---
     আগুন,তাপ, তেজস্ক্রিয়তার বিভৎস বিকিরণে 
      বিধ্বংসী ক্ষতচিহ্ন এঁকে দিলে
      হিরোশিমা নাগাসাকির শান্ত ভূমিতে 

      যেখানে আজও মৃত্যু ছুঁয়ে আছে 
      শিশু বৃদ্ধ নরনারীর দগ্ধ শরীর 
      ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছে 
      হাহাকার আর কান্নাভেজা স্মারক স্মৃতি 
      শতাব্দীর লজ্জা  মৃত্যুর খতিয়ানে-----

     কোন্ লোভ আর লাভে নিক্ষিপ্ত হোলো 
     ইউরোনিয়াম ও প্লুটোনিয়ামের ছদ্মবেশে--- 
    পারমাণবিক ঔদ্ধত্য আর সমর শক্তির প্রাবল্যে
     দুই  মানবধ্বংসী বোমা ----
      ----"লিটিলবয়" ও " ফ্যাটম্যান " !!

     যুদ্ধমুক্ত বিশ্বের মিথ্যে প্রতিশ্রুতি আর 
     ইতিহাসের ক্ষতচিহ্ন বুকে নিয়েই 
     ফিরে ফিরে আসে আগস্টের "ছয়" ও "নয়"
     দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে ------


No comments:

Post a Comment