Tuesday, August 4, 2026


 


সেলফি
তন্ময় কবিরাজ

তিস্তার ভাঙন শুধু বাড়ছে,

সবুজের সব সহযাত্রীরা আজ স্রোতের নীচে ,
কাঞ্চনকন্যা এক্সপ্রেস নীরবে সেবক পার করলো

তোমার সেলফিতে হরিণের লাশ
দূরে ভেসে থাকা গন্ডারের সিং
তেজহীন বাইসন শাবকের অপেক্ষা
দুয়ারে মৃত্যু আমিও ভাসব সুখে!

টানেলের শব্দে পাহাড় কাঁপলো
সিকিম হাসছে রেলগাড়িতে নামবে অপু ,
পাইনের বুকে রক্ত মিশ্রিত বরফ
চোখে জল বোবা হিমালয়!
রাস্তাটা আরোও সহজ হলে ফালুটের কোলে
রিসোর্ট হবে ,ঝরা ফুলের স্মৃতিমাখা রাতে
আবার একটা সেলফি হোক,
তুমি নেই,সেদিনের রডোডেনড্রনও নেই।


No comments:

Post a Comment