অনলাইন শ্রাবণ সংখ্যা ১৪৩৩
সম্পাদকের কথা
ইংরেজি অগাস্ট মাস এলে এমন কোনও ভারতীয়কে পাওয়া যাবে না, যিনি একবারও স্বাধীনতার কথা ভাবেন না। আসলে মাসটা এরকমই। ভারতের স্বাধীনতা লাভের দু`বছর আগে অবশ্য পৃথিবী দেখেছিল এক নির্লজ্জ্ব নরসংহার। এই মাসেই। যার কথা ভাবলে আজও লজ্জিত হই আমরা মানুষ হিসেবে। পৃথিবীর কলঙ্কময় সেই ইতিহাস মুছে ফেলার দায়িত্ব আমাদেরই। অথচ এই অগাস্ট মাসেই (অধিকাংশ বছরেই) আমরা রাখি বাঁধি হাতে। গাই ভালবাসার ও সৌহার্দ্যের জয়গান। অথচ সেই আমরাই আবার দূরে সরিয়ে রাখি আমাদের মধ্যে থাকা বহু মানুষকে। আজও আমাদের দেশে সেই মানুষেরা তাঁদের ন্যায্য অধিকারের জন্য লড়ে চলেছেন। কত কিছু থেকে বঞ্চিত তাঁরা আজও। তাঁদের জন্য নির্দিষ্ট দিন ঘোষণা আর উদযাপনের মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকলে চলবে না। তাঁদের জন্য সত্যিই কিছু করা দরকার।
আপাতত দুটি বিষয় মুজনাইকে ব্যথিত করেছে। প্রতিবেশী অসম সহ উত্তর-পূর্ব ভারতে বিধ্বংসী বন্যায় যাঁরা সব হারিয়েছেন, তাঁদের কথা ভেবে মুজনাই অত্যন্ত মর্মাহত। মুজনাইয়ের সমবেদনা রইল তাঁদের জন্য। মুজনাই চেষ্টা করছে তার সীমিত সাধ্যের মধ্যে তাঁদের পাশে দাঁড়াতে। দ্বিতীয় বিষয়টি শুধু ব্যথিত করেনি। বরং অনেক বেশি ক্রোধের সৃষ্টি করেছে। দেশের স্বাধীনতা সংগ্রামের স্মরণীয় মানুষ আমাদের সকলের শ্রদ্ধার ও ভালবাসার নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে যে কু-কথন করে চলেছেন একদল ভুঁইফোড় মানুষ, তা আমাদের অধঃপতিত মানসিকতা ও সামগ্রিক অবক্ষয়ের ছবি। রাষ্ট্রের উচিত অবিলম্বে এই সমস্ত অসামাজিক মানুষগুলির বিরুদ্ধে শক্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া। সেটা না হলে আমাদের ক্রমশ বিশ্বাস কমবে। এত তাতে ক্ষতি হবে রাষ্ট্রেরই।
অনলাইন শ্রাবণ সংখ্যা ১৪৩৩
রেজিস্ট্রেশন নম্বর- S0008775 OF 2019-2020
হসপিটাল রোড
কোচবিহার
৭৩৬১০১
ইমেল- mujnaisahityopotrika@gmail.com
প্রচ্ছদ ছবি
শ্রীমতী শমিতা রাহা, বেনারস
সম্পাদক
শৌভিক রায়
প্রকাশক
রীনা সাহা
মুজনাই শ্রাবণ সংখ্যা ১৪৩৩

No comments:
Post a Comment