টুবলু যাবে খেলতে
বিজুরিকা চক্রবর্তী
সকাল হলেই জানলা দিয়ে সূর্যি মামা হাসে,
ছোট্ট পাখির কিচিরমিচির মিষ্টি ফুলের পাশে।
মা বলে, “কই টুবলু সোনা? এবার উঠে পড়ো।”
বাবা বলে, “ইস্কুল আছে, তাড়াতাড়ি করো।”
দিদি বলে, “ওঠ না রে ভাই, অনেক হলো বেলা,
পড়াশোনা করার পরে করবো নাহয় খেলা।”
টুবলু উঠে তৈরি হয়ে ইস্কুলেতে ছোটে,
তার যে শুধুই পড়াশোনা ভাল্লাগে না মোটে।
ঠিক করে সে আজকে থেকে বাড়ি ফেরার পরে,
কোনো ভাবেই বিকেল বেলা থাকবে না সে ঘরে।
খেলবে না গেম মায়ের ফোনে কেবল বাড়ি বসে,
খেলবে এবার খোলা মাঠের নরম সবুজ ঘাসে।।

No comments:
Post a Comment