Friday, September 4, 2026


 

সুপ্ত এষা
 ছবি ধর 

মিটলেও মিটতে পারে স্বপ্ন আশ

সময় ফেলে নির্লিপ্ত দীর্ঘশ্বাস।
নির্নিমেষ পদ যাত্রায় একাকি 
বিপথুর পথই দীর্ঘ সহবাস।

জন্মভূমির টান আটকে রাখে 
নদী ঝোরা বন হাওরের নেশা।
চেনা মানুষ গুলোর আদান প্রদান
হাঁকডাক গায়ের গন্ধে সুপ্ত এষা।

নতুন দিনের অপেক্ষায় সকলে  
আলোর পথের সন্ধান চেয়ে।
দুহাত বাড়িয়ে আছে হতভাগ্য 
ধন্য ধন্য বলে আশীর্বাদ পেয়ে।

No comments:

Post a Comment