Friday, September 4, 2026



  কেমন একটা দিন... ৩

        শংকর হালদার 

এমন একটা দিন এসেছে-
যেখানে মাথা চুলকে পড়তে পড়তে
লণ্ঠনের তেল শেষ হয়।
শেষ হয় এক এক দণ্ড প্রহর।

 বিশ্রাম খোঁজে বইয়ের পাতার উপর
ঝোড়ে পড়া কয়েকটি চুল। 
নিদ্রা নামে দু'চোখের পাতায়
আলো-আঁধারি চোখ আঁধার খোঁজে
অবচেতন চোখ 
চেয়ে দেখি-
কবিতা নেই,
গল্প নেই,
শুধু পড়ে আছে একটা সাদা পাতা 
অন্ধকারের দিকে তাকিয়ে...

সেই পাতার উপর
লেখা আছে একটি মাত্র বাক্য-

"যা বুঝতে পারোনি,
সেটাই হয়তো
তোমার সবচেয়ে কাছের কবিতা" ।

No comments:

Post a Comment