Friday, September 4, 2026


 

যে ভাবে হয়, ভাব বিনিময়

দীপাঞ্জন দত্ত


জঞ্জালের মুখে আগুন দিয়েছে কে?
এতো জঞ্জাল নয়! যেন ছড়িয়ে ছিটিয়ে-
খসে পড়া বাকলের মতো স্তম্ভিত।

সংসারে দিয়েছি পা,
সাথে আরো দুটি, আর চার হাত।
রমনী কখন বাঁধবে ওর আঁচল দিয়ে?
বেশি নয়, খানিক আবডালেই রাখুক।
খুশি হবো।

দমকা ঝড়ের শেষে, 
দেয়ালে উঠেছে ভেজা কাক,
তাকে ক্ষ্যাপায় কার সাধ্যি।
সে কি জঞ্জাল সাফাই এ এসেছে?

সংসারের দুজোড়া হাত-পা
এখন,খাঁচায় বন্দী আছে।

No comments:

Post a Comment