তোমার শহরে আমিও থাকি
তন্ময় কবিরাজ
ভুল রাস্তা ধরে এগোলেই দেখি চেনা ফাল্গুন
আমার জন্য রাত জেগে অপেক্ষা করে আছে।
আমি সত্যকে বিকৃত করিনি কোনোদিন
বরং সত্যের কাছে হারিয়েছে নিজের সত্তা,
যেখানে শুধুই শূন্যতা
আমার নিয়তি তাদের পাশেই স্বপ্ন রেখে আসে ।
ভুল রাস্তায় কোনো ভয় নেই
হারানোর যন্ত্রনা বিদায় নিলে আমার তো আর
আগের মত সাবধানী হবার কি দরকার?
রাস্তায় প্রথমবার পা রেখেই যদি এ কথা জানতাম,
আজ তোমার শহরে আমারও নাগরিকত্ব থাকত।

No comments:
Post a Comment