বিরল
মাথুর দাস
মেরে দেব কেটে দেব পুঁতে দেব মাটিতে,
অহরহ কিড়মিড় চলে দাঁত পাটিতে ;
কে কাকে মারে আর কে কাকে রাখে ?
গলাগলি ঢলাঢলি চলে তারই ফাঁকে ।
কত শত দেখা যায় প্রতিবেশ, পর্দায়,
লাঠালাঠি ফাটাফাটি ছোড়দা বড়দায় !
মারমুখী যত হোক লড়াইয়ের ঘাঁটিতে,
ধান্দায় মাখামাখি জালি আর খাঁটিতে ।
বাতচিৎ ভাষাটাষা ক্বচিৎ মানবিক বিশ্বে,
মিথ্যার ঘুর্ণিতে সত্যের অবলোপ দৃশ্যে ;
খুব কম মানুষ আজ সৎ পথে চলবার,
মানুষ বিরল দু'টি ভালো কথা বলবার ।

No comments:
Post a Comment