অনলাইন ভাদ্র সংখ্যা ১৪৩৩
সম্পাদকের কথা
পূর্বাভাস ফলে গেলে খুশি হওয়ার কথা। স্বাভাবিক সেটা। কিন্তু এমন অনেক বিষয় আছে, যা মিলে গেলে স্তম্ভিত হতে হয়। এই রকমভাবে আশঙ্কা মিলে যাক, সেটা চায় না কেউই।
বহুদিন থেকেই মুজনাই প্রকৃতির প্রতিশোধের কথা বলে আসছে। মুজনাইয়ের আশঙ্কাকে সত্য প্রমাণিত করে সম্প্রতি প্রতিবেশী রাষ্ট্র নেপালে হড়পা বানে যা ঘটল, তা ভাবতেই শিউড়ে উঠতে হচ্ছে। এভাবে মুহূর্তের মধ্যে ছবির মতো সাজানো জনপদ সহ বিস্তীর্ণ অঞ্চল প্রাকৃতিক তাণ্ডবে ধ্বংস হয়ে যেতে পারে, সে কথা আর কে ভেবেছিল! কিন্তু তেমনটিই ঘটেছে। চোখে দেখা যায় না এমন বিপর্যয়ে আমরা সত্যিই দিশেহারা। অতি দ্রুত যদি প্রকৃতির রোষ প্রশমণে আমরা সচেষ্ট না হই, তবে আগামী দিনগুলি কিন্তু আরও মারাত্মক হতে চলেছে। আমাদের রাজ্যের উত্তর অংশ সহ সিকিম, উত্তরাখন্ড, হিমাচল, কাশ্মীর ইত্যাদি সব জায়গাই কিন্তু আক্ষরিক অর্থে বারুদের স্তুপের ওপর বসে আছে।
প্রকৃতির এই ধ্বংসলীলার পাশাপাশি আমরা গভীর উদ্বেগের সঙ্গে দেখতে পাচ্ছি যে, এই রাজ্যে আবার বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকছে। একদল অতি উৎসাহীর প্ররোচনায় নষ্ট হচ্ছে পারস্পরিক সম্পর্ক ও সম্প্রীতি। এটি কাম্য নয় কখনই।
প্রকৃতির রোষ কমানোর পাশাপাশি যদি আমরা নিজেদের সম্পর্ক সুষ্ঠ রাখার প্রচেষ্টা না করি, তবে আগামী দিনগুলি আবার অস্থির হয়ে উঠবে। সেটি নিশ্চয়ই কেউই চাই না।
অনলাইন ভাদ্র সংখ্যা ১৪৩৩
রেজিস্ট্রেশন নম্বর- S0008775 OF 2019-2020
হসপিটাল রোড
কোচবিহার
৭৩৬১০১
ইমেল- mujnaisahityopotrika@gmail.com
প্রচ্ছদ ছবি
বাবুল মল্লিক
সম্পাদক
শৌভিক রায়
প্রকাশক
রীনা সাহা
মুজনাই ভাদ্র সংখ্যা ১৪৩৩

No comments:
Post a Comment