সম্পূর্ণা
স্মিতা আদক
এই নিয়ে সম্ভবত বারো জন.... প্রতিবার ফোনের ওপার থেকে ভেসে আসে সেই পরিচিত উত্তর 'না'; সে সরাসরি হোক বা ইঙ্গিতে।
সবার হাতেই যেন অদৃশ্য বেড়ি.... ইংরাজীর অধ্যাপিকা তটিনী মৃদু হেসে মনে মনে ভাবে, না এ তার সাগর নয়; তটিনীর একাকী জীবনে দু-দিনের অতিথি হয়ে যারা আসতে চেয়েছে, তাদের অনেকেরই ধারণা- এবারেও মেয়েটিকে তারাই রিজেক্ট করেছে।
"আজকাল ভালো মেয়ে পাওয়া বড়ই দুষ্কর"- কথাটা মাঝে মাঝে তীরের মতো বিঁধে তটিনীর কানে। সমাজের চোখে আদ্যিকালের 'ভালো মেয়ে'-এর সংজ্ঞাটা আজ সময়ের কষ্টিপাথরে ঘষা লেগে ক্রমে বদলাতে শুরু করেছে।
শিক্ষিতা, স্বনির্ভর তটিনী মৃদু হেসে স্বগতোক্তি করে, "অন্ধত্বের রঙিন চশমা চোখে এঁটে সমাজ আজও মানতে পারে না, মেয়েরাও হয়ে উঠতে পারে দুষ্প্রাপ্য হীরের মতোই সম্পূর্ণা।"

No comments:
Post a Comment