Friday, September 4, 2026


 

আর আসবে না ফিরে

      অভিমন্যু

আর আসবে না ফিরে
অনুরোধ তুমি যতই করো
আসবে না ফিরে আবছায়া অতীত
আজকের কান্না হাসি কাল অতীত হবে
ইতিহাস হবে।
নিরবিচ্ছিন্ন ভাবনাগুলো দিশাহীন ছড়িয়ে পড়বে
বর্তমানের ডাষ্টবিনে।
লোভ হিংসা আক্রোশের ছুরি
রক্তাক্ত জখম করেছে শরীর ও মনকে
জলযন্ত্রণা সয়ে নীরব ঘাতক 
তিল তিল করে করেছে যতন
যখন তিক্ততার সম্পর্কে কিছু পাওয়ার নেই
তাহলে সেগুলোকে ধরে রাখা কেন ?
যখন বাতাস বইবে স্ব-ইচ্ছায় উড়িয়ে দাও
অনিচ্ছাকৃত ভুল হলে করজোড়ে ক্ষমাপ্রার্থী
বার বার খুঁজে ফিরি আন্তরিক হাত।
এসো হাতে হাত মেলাই প্রার্থনা করি
আগামীর দিনগুলো বিদ্বেষহীন হোক
ফুলে ফলে বেড়ে উঠুক।

No comments:

Post a Comment