Tuesday, August 4, 2026


 

দৃষ্টিভঙ্গি 

প্রতিভা পাল 


জন্ম থেকে মৃত্যু-

আয়ুরেখা ধরে হেঁটে যায় জীবন। 

বর্ধিত বয়সের ফলক লেখে

ঊর্ধ্বগামী ক্রমিক সংখ্যা সব,

মৃত্যুর শীতলতায় যা স্তব্ধ হয় শুধু। 

সুদূর প্রসারিত দৃশ্যর মতো 

দৃষ্টিভঙ্গির সমানুপাতিক সেই সংখ্যায় 

বৃদ্ধ হয় অভিজ্ঞতা, আচরণে-

ধনাত্মক কিংবা ঋণাত্মক। 

অভিজ্ঞ সময় সাক্ষী থাকে স্থির বিস্ময়ে-

প্রবাহিত প্রজন্মর। আজন্ম।

শিক্ষা, সংস্কৃতি, ভাষা, রুচিবোধের পরতে

জাগ্রত হয় জীবনবোধ। পরিবেষ্টিত পরিবেশে। 


কার্যকারণ, পরিচয়ের ব্যাকরণ বিনষ্ট করতে

উদ্যত হলে বুঝে নিতে হয়-

আসন্ন আগামী সঙ্কটাপন্ন।

সংযমের অভাবে…।


No comments:

Post a Comment