Sunday, November 3, 2019

সম্পাদকের কথা

দীর্ঘ উৎসব শেষে আবার ফেরা নিত্য জীবনে। আসলে স্থায়ী নয় কিছুই জীবন প্রবাহ ছাড়া। তাই আবারও শুরু দৈনন্দিনতা। 
উৎসবের আবহে যে সম্প্রীতি ও সৌহার্দ্য দেখেছি তা যদি সারা বছর ধরে পারি, তবে নিজেরাই লাভবান হব। 
খারাপ লাগে এই আনন্দঘন মুহূর্তেও পরিবেশ নিয়ে আমাদের উদাসীনতা। দেশের রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত দূষণের সম্মুখীন। জানিনা কবে আমাদের বোধ জাগবে, কবে আমরা বুঝতে শিখব। 
তবু হেমন্তের এই সময়ে, নবান্নের এই দেশে একটিই আশা যে, একদিন সুদিন আসবে।     

 মুজনাই সাহিত্য পত্রিকা অনলাইন কার্তিক সংখ্যা ১৪২৬

মুজনাই সাহিত্য পত্রিকা 
হসপিটাল রোড 
কোচবিহার 
ইমেল  ঠিকানা- mujnaisahityopotrika@gmail.com
প্রকাশক- রীনা সাহা 

সম্পাদনা, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায় 

কবিতা

          ঈশ্বর ও ডিগ্রি(৩)
             ফিরোজ হক্ 

ডিগ্রিধারী ঈশ্বরেরা ডিগ্রির সংজ্ঞা জানে না
শারদীয়া উৎসব বোঝে না
তারা বোঝে শারদীয়া মানে
বস্ত্র বিতরণ থেকে খিচুরি।

আলোর রেণু ফুটে ওঠে তাদের জীবনে।

এদিকে আরেকদল ডিগ্রিধারী ঈশ্বরেরা
মিথ্যে ডিগ্রি অর্জন করতে স্কুলে যায়।
শারদীয়া তাদের জীবনে 
অন্ধকার নিয়ে আসে।

তাদের মিড-ডে-মিল নামক
পেটপুজো বন্ধ হয়...

মুজনাই সাহিত্য পত্রিকা অনলাইন কার্তিক সংখ্যা ১৪২৬

সম্পাদকের কথা

দীর্ঘ উৎসব শেষে আবার ফেরা নিত্য জীবনে। আসলে স্থায়ী নয় কিছুই জীবন প্রবাহ ছাড়া। তাই আবারও শুরু দৈনন্দিনতা। 
উৎসবের আবহে যে সম্প্রীতি ও সৌহার্দ্য দেখেছি তা যদি সারা বছর ধরে পারি, তবে নিজেরাই লাভবান হব। 
খারাপ লাগে এই আনন্দঘন মুহূর্তেও পরিবেশ নিয়ে আমাদের উদাসীনতা। দেশের রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত দূষণের সম্মুখীন। জানিনা কবে আমাদের বোধ জাগবে, কবে আমরা বুঝতে শিখব। 
তবু হেমন্তের এই সময়ে, নবান্নের এই দেশে একটিই আশা যে, একদিন সুদিন আসবে।     

 মুজনাই সাহিত্য পত্রিকা অনলাইন কার্তিক সংখ্যা ১৪২৬

মুজনাই সাহিত্য পত্রিকা 
হসপিটাল রোড 
কোচবিহার 
ইমেল  ঠিকানা- mujnaisahityopotrika@gmail.com
প্রকাশক- রীনা সাহা 

সম্পাদনা, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায় 

কবিতা

সেই সেদিন
সঞ্চিতা দাস

লিখব কিছু পুরাণ কথা শুনতে যদি ভাল লাগে,
আষাঢ়-শ্রাবণ ঝরঝরিয়ে বৃষ্টির ওই  সুর যে বাজে
বয়স তখন বর্ষা মাফিক ছটফটানি সুর হারানো,
বর্ষা তখন রবীন্দ্রনাথ সবার গলায় সুর ঝরানো
তখন দিনে বিকেলবেলা ঘাসের উপর জল ছেটানো,
এক চকলেট কামড়ে ভেঙে দুখন্ডেতে মন ভরানো
সন্ধ্যেবেলায় ঘড়ির কাঁটা চলে যখন সাত ঘরেতে,
আমরা তখন উচ্চরবে ব্যস্ত সবাই বই পড়াতে
হৈ হৈ রবে চলছে পড়া পাড়ার সবার জ্বলছে আলো,
নয়কো সেটা ইলেক্টিকের হ্যারিকেনই তাড়ায় কালো
বাবার কাছে পড়ব নাকো বাবা তো আর নয় মাষ্টার
লিখবে কিসে? চক তো নেই, নেই এখানে বোর্ড-ডাষ্টার
যখন তখন কানটা ধরে বাবা বলতেন, “পড়া কর
কান ছাড়িয়ে ছুটে বেড়াই, “দেখি কেমন ধরতে পারো
হারিয়ে গেছে সেদিনগুলো বড় হওয়ার ঝোঁকে,
পা বাড়ালেই ভাবতে যে হয়, “কি বলবে লোকে”?
সব কিছুতে জড়িয়ে দ্বিধানাহয়েছে বাঁধা,
ভাবলে আগের সেসব কথা এখন লাগে ধাঁধা

মুজনাই সাহিত্য পত্রিকা অনলাইন কার্তিক সংখ্যা ১৪২৬

সম্পাদকের কথা

দীর্ঘ উৎসব শেষে আবার ফেরা নিত্য জীবনে। আসলে স্থায়ী নয় কিছুই জীবন প্রবাহ ছাড়া। তাই আবারও শুরু দৈনন্দিনতা। 
উৎসবের আবহে যে সম্প্রীতি ও সৌহার্দ্য দেখেছি তা যদি সারা বছর ধরে পারি, তবে নিজেরাই লাভবান হব। 
খারাপ লাগে এই আনন্দঘন মুহূর্তেও পরিবেশ নিয়ে আমাদের উদাসীনতা। দেশের রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত দূষণের সম্মুখীন। জানিনা কবে আমাদের বোধ জাগবে, কবে আমরা বুঝতে শিখব। 
তবু হেমন্তের এই সময়ে, নবান্নের এই দেশে একটিই আশা যে, একদিন সুদিন আসবে।     

 মুজনাই সাহিত্য পত্রিকা অনলাইন কার্তিক সংখ্যা ১৪২৬

মুজনাই সাহিত্য পত্রিকা 
হসপিটাল রোড 
কোচবিহার 
ইমেল  ঠিকানা- mujnaisahityopotrika@gmail.com
প্রকাশক- রীনা সাহা 

সম্পাদনা, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায় 

কবিতা

ব্যর্থতা
মাথুর দাস

চতুর্দিকে  বাড়তে থাকা  অসুর
দাপায়, কাঁপায়,  আর গর্জে, হামলায় --
ফি শরতে ডাকতেও নেই কসুর,
আশায় থাকি যদি 'সে' এসে সামলায় ।

প্রাণের দায়ে  কাতর জনে সব
'বাঁচাও' 'বাঁচাও' করে আর্ত রব,  
    আকাশ বাতাস জল স্থল কি বনে ;
শান্তি পেতে সইছে না যে সবুর,
সহ্য-সীমা  শেষ হয়-হয়,   তবু --
    এবারও বিফল দুর্গা অসুর নিধনে ।  

মুজনাই সাহিত্য পত্রিকা অনলাইন কার্তিক সংখ্যা ১৪২৬

সম্পাদকের কথা

দীর্ঘ উৎসব শেষে আবার ফেরা নিত্য জীবনে। আসলে স্থায়ী নয় কিছুই জীবন প্রবাহ ছাড়া। তাই আবারও শুরু দৈনন্দিনতা। 
উৎসবের আবহে যে সম্প্রীতি ও সৌহার্দ্য দেখেছি তা যদি সারা বছর ধরে পারি, তবে নিজেরাই লাভবান হব। 
খারাপ লাগে এই আনন্দঘন মুহূর্তেও পরিবেশ নিয়ে আমাদের উদাসীনতা। দেশের রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত দূষণের সম্মুখীন। জানিনা কবে আমাদের বোধ জাগবে, কবে আমরা বুঝতে শিখব। 
তবু হেমন্তের এই সময়ে, নবান্নের এই দেশে একটিই আশা যে, একদিন সুদিন আসবে।     

 মুজনাই সাহিত্য পত্রিকা অনলাইন কার্তিক সংখ্যা ১৪২৬

মুজনাই সাহিত্য পত্রিকা 
হসপিটাল রোড 
কোচবিহার 
ইমেল  ঠিকানা- mujnaisahityopotrika@gmail.com
প্রকাশক- রীনা সাহা 

সম্পাদনা, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায় 

কবিতা

দুটি কবিতা

রথীন পার্থ মণ্ডল

১. নাইটিঙ্গেল

একটা নাইটিঙ্গেল উড়ে আসে, মাঝরাতে
শরীর জড়ের মতো সংজ্ঞায়িত।

আত্মা উঠে দাঁড়ায়
নদীমাতৃক দেশের নামে অক্ষর সাজায়
চামচিকেরা উড়ে যায় ভয় পেয়ে
মহাসাগরের ওপার থেকে সুর নামে
গান লিখিত গাছটি ডানা মেলতেই
জেগে ওঠে নাইটিঙ্গেলের ভাষা।

পাশা খেলায় হেরে
আত্মা অজ্ঞাতবাসে যায়
শ্বাস জাগে জড় শরীরে

প্রশ্বাসে ভেসে যায়
আকাশগঙ্গার কলরব।

২. নদীর কাছে 

এভাবেই যেতে হয় 
নদীর কাছে 
কিছু কথা বলতে

বালুচর অল্প জলে 
পা ডুবিয়ে শান্ত বসে 

আপন মনে 
ভাবতে হয় খেয়ালিপনা
তুলে রাখা দুপুরবেলা 
আর 
না মেলা হিসেব 

এভাবেই...

মুজনাই সাহিত্য পত্রিকা অনলাইন কার্তিক সংখ্যা ১৪২৬

সম্পাদকের কথা

দীর্ঘ উৎসব শেষে আবার ফেরা নিত্য জীবনে। আসলে স্থায়ী নয় কিছুই জীবন প্রবাহ ছাড়া। তাই আবারও শুরু দৈনন্দিনতা। 
উৎসবের আবহে যে সম্প্রীতি ও সৌহার্দ্য দেখেছি তা যদি সারা বছর ধরে পারি, তবে নিজেরাই লাভবান হব। 
খারাপ লাগে এই আনন্দঘন মুহূর্তেও পরিবেশ নিয়ে আমাদের উদাসীনতা। দেশের রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত দূষণের সম্মুখীন। জানিনা কবে আমাদের বোধ জাগবে, কবে আমরা বুঝতে শিখব। 
তবু হেমন্তের এই সময়ে, নবান্নের এই দেশে একটিই আশা যে, একদিন সুদিন আসবে।     

 মুজনাই সাহিত্য পত্রিকা অনলাইন কার্তিক সংখ্যা ১৪২৬

মুজনাই সাহিত্য পত্রিকা 
হসপিটাল রোড 
কোচবিহার 
ইমেল  ঠিকানা- mujnaisahityopotrika@gmail.com
প্রকাশক- রীনা সাহা 

সম্পাদনা, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায় 

কবিতা

নবান্ন

বিজয় বর্মন

দেশে আকাল সকাল বিকাল ,
উদর খোঁজে দানা !
হেমন্তের শীতল বাতাস ,
ভাবতে করে মানা !
সবুজ ক্ষেত্র সোনালী হয় ,
ফোটে হাজার ফুল !
নতুন ধানের গন্ধে বাতাস ,
ভোলায় মনের ভুল !
আঁকা বাঁকা মেটো পথটা ,
ডুবে সোনার পাতে ,
মন ছুটে যায় তাহার সাথে ,
চাঁদমনি সেই রাতে !
বিরহ মেশা গানে ভাষা ,
চাষার প্রাণের সুর !
মিটবে সকল আকাল অভাব ,
নবান্নে আমোদ পুর !

মুজনাই সাহিত্য পত্রিকা অনলাইন কার্তিক সংখ্যা ১৪২৬

সম্পাদকের কথা

দীর্ঘ উৎসব শেষে আবার ফেরা নিত্য জীবনে। আসলে স্থায়ী নয় কিছুই জীবন প্রবাহ ছাড়া। তাই আবারও শুরু দৈনন্দিনতা। 
উৎসবের আবহে যে সম্প্রীতি ও সৌহার্দ্য দেখেছি তা যদি সারা বছর ধরে পারি, তবে নিজেরাই লাভবান হব। 
খারাপ লাগে এই আনন্দঘন মুহূর্তেও পরিবেশ নিয়ে আমাদের উদাসীনতা। দেশের রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত দূষণের সম্মুখীন। জানিনা কবে আমাদের বোধ জাগবে, কবে আমরা বুঝতে শিখব। 
তবু হেমন্তের এই সময়ে, নবান্নের এই দেশে একটিই আশা যে, একদিন সুদিন আসবে।     

 মুজনাই সাহিত্য পত্রিকা অনলাইন কার্তিক সংখ্যা ১৪২৬

মুজনাই সাহিত্য পত্রিকা 
হসপিটাল রোড 
কোচবিহার 
ইমেল  ঠিকানা- mujnaisahityopotrika@gmail.com
প্রকাশক- রীনা সাহা 

সম্পাদনা, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায় 

কবিতা

নবান্নের সুর

স্বপন কুমার চট্টোপাধ্যায়

এখানে বাংলার বুকে আজ
শোনা যায় নবান্নের সুর
ধা ন ক্ষেত সরু আল পথ দিয়ে
হেঁটে যায় কৃষক রমণী
হাতে তার স্বযত্নে ধরা
নল খাড়া গাছ টার ডগা।
শিশির সিক্ত ভয়ে শাড়ীটাকে
উঁচু করে বাঁধা হাঁটুর উপর
দু চোখে ঝরে পড়ে খুশির বন্যা
যদিও সে জানে ফসলের
সব টুকু প্রায় চলে যাবে 
জমিদারের সুরক্ষিত গোলায়।
সন্ধ্যার অন্ধকার নেমে এলে
উঁচু খুঁটি টার মাথায় এসে বসবে
কর্কশ কণ্ঠের এক পেঁচানি,
জমিদার গিন্নির মতোতার
চারিদিকে সতর্ক চাহনি।
পূর্ণিমার চাঁদ চুপি চুপি
চুমু দিয়ে যায় সদ্য জাত
সোনালী ফসলের মুখে
বাংলার ধান ক্ষেতে তাই
শোনা যায় নবান্নের সুর।

মুজনাই সাহিত্য পত্রিকা অনলাইন কার্তিক সংখ্যা ১৪২৬

সম্পাদকের কথা

দীর্ঘ উৎসব শেষে আবার ফেরা নিত্য জীবনে। আসলে স্থায়ী নয় কিছুই জীবন প্রবাহ ছাড়া। তাই আবারও শুরু দৈনন্দিনতা। 
উৎসবের আবহে যে সম্প্রীতি ও সৌহার্দ্য দেখেছি তা যদি সারা বছর ধরে পারি, তবে নিজেরাই লাভবান হব। 
খারাপ লাগে এই আনন্দঘন মুহূর্তেও পরিবেশ নিয়ে আমাদের উদাসীনতা। দেশের রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত দূষণের সম্মুখীন। জানিনা কবে আমাদের বোধ জাগবে, কবে আমরা বুঝতে শিখব। 
তবু হেমন্তের এই সময়ে, নবান্নের এই দেশে একটিই আশা যে, একদিন সুদিন আসবে।     

 মুজনাই সাহিত্য পত্রিকা অনলাইন কার্তিক সংখ্যা ১৪২৬

মুজনাই সাহিত্য পত্রিকা 
হসপিটাল রোড 
কোচবিহার 
ইমেল  ঠিকানা- mujnaisahityopotrika@gmail.com
প্রকাশক- রীনা সাহা 

সম্পাদনা, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায় 

কবিতা

অযাচিত

প্রিয়াঙ্কা ভুঁইয়া

আশেপাশে যে কবিতাদের তুমি দেখো, কখনও বা স্রোতে গা ভাসাও,
তারা আসলে প্রত্যেকেই কবির দৃষ্টিকোণে এক একটি ভিন্ন স্বগতোক্তি;
তবু জেনো, সব সৃজন আনন্দের হয় না, সব কাব্য 'অসাধারণ' হয় না,
কিছু কবিতায় লুকিয়ে থাকে অলক্ষ্য অশ্রুবিন্দুর অব্যক্ত মর্মবেদনা,
কিছু কবিতা আঘাতের হয়, স্মৃতি রোমন্থনের হয় কিংবা যন্ত্রণার হয়,
সেই যন্ত্রণার তীব্র আগুন দিনভর বুকের মাঝে দাউদাউ করে জ্বলে;
ছাইচাপা অনলে 'অপূর্ব', 'অনবদ্য', 'অসামান্য' শব্দগুলো ঘি ঢালে,
এই কাব্য বিশারদের দলের কিন্তু পড়ে দেখার প্রবৃত্তিটুকুও থাকে না,
ওই এক শব্দের মন্তব্য করতে কবিতা পাঠ তো সম্পূর্ণ নিষ্প্রয়োজন,
আদপে পুজোর থেকে উপাচার অনেক দামী, বিগ্রহ থাকলেই হল।।

মুজনাই সাহিত্য পত্রিকা অনলাইন কার্তিক সংখ্যা ১৪২৬

সম্পাদকের কথা

দীর্ঘ উৎসব শেষে আবার ফেরা নিত্য জীবনে। আসলে স্থায়ী নয় কিছুই জীবন প্রবাহ ছাড়া। তাই আবারও শুরু দৈনন্দিনতা। 
উৎসবের আবহে যে সম্প্রীতি ও সৌহার্দ্য দেখেছি তা যদি সারা বছর ধরে পারি, তবে নিজেরাই লাভবান হব। 
খারাপ লাগে এই আনন্দঘন মুহূর্তেও পরিবেশ নিয়ে আমাদের উদাসীনতা। দেশের রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত দূষণের সম্মুখীন। জানিনা কবে আমাদের বোধ জাগবে, কবে আমরা বুঝতে শিখব। 
তবু হেমন্তের এই সময়ে, নবান্নের এই দেশে একটিই আশা যে, একদিন সুদিন আসবে।     

 মুজনাই সাহিত্য পত্রিকা অনলাইন কার্তিক সংখ্যা ১৪২৬

মুজনাই সাহিত্য পত্রিকা 
হসপিটাল রোড 
কোচবিহার 
ইমেল  ঠিকানা- mujnaisahityopotrika@gmail.com
প্রকাশক- রীনা সাহা 

সম্পাদনা, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায় 

কবিতা

আবিষ্কার
 
সত্তাপ্রিয় বর্মন 

আমি একটা আস্ত অশ্বত্থ গাছ-
হাজার বছর ধ'রে
 দূরবিন হাতে চেয়ে আছি 
কখনো কলম্বাস, কখনো মার্ক পোলো, 
কখনো বা দ্য গামা  

আমার জাহাজ 
অস্থির ঢেউয়ের সাথে লড়াই ক'রে
সৌর জগতের মাঝখানে নক্ষত্রের দিকে 
চোখ রেখে একাকী দাঁড়িয়ে, 
পেছনে শুয়ে আছে আমার দীর্ঘ কালো ছায়া
এককালে সে কালোত্ব আমায় ঢেকে ফেলেছিল, 
সেদিন আমার নাম ছিল রত্নাকর
তারপর ইন্দ্রের সভায় আমার নাম উচ্চারিত হলে 
আমি ঘটনাচক্রে জানতে পারলাম
আমার কোনো যষ্টি নেই। 

উত্তপ্ত বালুর চরে দাঁড়িয়ে তপস্যারত
ঋষ্যশৃঙ্গও নিজেকে প্রশ্ন করেছিল
 - আমি কে?...
 আমার পদতলে ঘুমিয়ে আছে মৃত্যু

দূরবিনের আলোয় খুঁজছি
আবার একটা ভারতবর্ষ, 
কোনো এক সমুদ্র সফরে পেয়ে যাব
নতুন একটা রামায়ণ। 

মুজনাই সাহিত্য পত্রিকা অনলাইন কার্তিক সংখ্যা ১৪২৬

সম্পাদকের কথা

দীর্ঘ উৎসব শেষে আবার ফেরা নিত্য জীবনে। আসলে স্থায়ী নয় কিছুই জীবন প্রবাহ ছাড়া। তাই আবারও শুরু দৈনন্দিনতা। 
উৎসবের আবহে যে সম্প্রীতি ও সৌহার্দ্য দেখেছি তা যদি সারা বছর ধরে পারি, তবে নিজেরাই লাভবান হব। 
খারাপ লাগে এই আনন্দঘন মুহূর্তেও পরিবেশ নিয়ে আমাদের উদাসীনতা। দেশের রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত দূষণের সম্মুখীন। জানিনা কবে আমাদের বোধ জাগবে, কবে আমরা বুঝতে শিখব। 
তবু হেমন্তের এই সময়ে, নবান্নের এই দেশে একটিই আশা যে, একদিন সুদিন আসবে।     

 মুজনাই সাহিত্য পত্রিকা অনলাইন কার্তিক সংখ্যা ১৪২৬

মুজনাই সাহিত্য পত্রিকা 
হসপিটাল রোড 
কোচবিহার 
ইমেল  ঠিকানা- mujnaisahityopotrika@gmail.com
প্রকাশক- রীনা সাহা 

সম্পাদনা, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায় 

কবিতা

 আলো আঁধারে

পারমিতা রাহা হালদার 

প্রজ্জ্বলিত শিখার রোশনাই  রাতের আকাশ জড়িয়েছে দেখো,
জ্বলছে সারি সারি সাজানো প্রদীপ,খুশির আমেজ মাখো।
 
আলো ছায়ার মাঝে অন্ধকার ঘনায়,থাকে ক্লান্তির রেশ,
ক্ষুধার্ত পেট কুড়ায় খোঁজে উচ্ছিষ্ট খাবার, হাহাকারের ঠেস। 

তুলসী তলায় দীপের আলোয় দীপান্বিতা সাজে নীড়ে,
বস্তির ঘরে অন্ধকার,উদাস হয়ে কাঁদি মন-মন্দিরে।

বাজনা বাজে, জাঁকজমাটি হৃদয় জুড়ে জ্বলুক আলো ,
বস্তির ঘরের গ্লানি মুছে পঙ্কিলতা সব ধুয়ে ফেলো।  

উৎসবের মাস আতস  বাজি আলো উজ্জ্বল জোৎস্না মেশে,
স্বচ্ছ আলোর প্রলেপ পড়ুক দ্বন্দ্ব  ঘুচুক অবশেষে।

শহর জুড়ে মাটির মায়ের মঙ্গলদীপ জ্বলে ঘরে,    
অসহায় নারী রাবণ রাজ্যে মুখ লুকিয়ে কেঁদে মরে। 

পথের শিশু পথেই থাকে জ্বলে না আগুন কুঁড়ে ঘরে ,
দীপের আলো তোমার আমার ঘরেই বিরাজ করে।

কার্তিকের আহ্বানে  শঙ্খ ধ্বনি দীপ্তিময় শুভ চেতনা,
দীপের আলোর প্রলেপ অশুভ  বিনাশের হয় রচনা ।

ভালোবাসার সাজিয়ে ডালা আঁধার ঘুচায় দীপাবলি ,
সাজো,সাজাও এ দেশ আমার,ভন্ড খুলুক নামাবলী ।