Friday, May 1, 2026


 

অণুগল্প


 কবিতা 

তন্ময় কবিরাজ


প্রকাশক হাসলো," দাদা, কবিতাটা শেষ করেছেন তো?"
" কবিতা শেষ করতে হলে আপনি আর লেখা পাবেন না।"
" এভাবে পাঠককে ধোকা দিয়ে কি হবে?"
প্রকাশকের কথাটা বুকে বিঁধলো নিখিলের।" কি করব বলুন?যেটা বলতে চাই তার শব্দ আসে না তো।"

প্রকাশক জানেন নিখিলবাবু প্রকৃত অর্থেই কবি।তবু একটু গুছিয়ে লিখলে ভালো হতো।নাহলে আবার সম্পাদনা করতে হবে।

শান্ত গলায় এগিয়ে এলো নিখিলবাবু," জানেন দাদা, আমরা কবিরা সবাই একটা সত্যকে বোঝার চেষ্টা করি। এক একটা কবিতা এক একটা রাস্তা।কিন্তু গন্তব্যের কাছে এসে সবাই রাস্তা ভুল করি।কবিতা তাই বারবার অতৃপ্তির শিকার।"

চুপ করে রইলো প্রকাশক। এতো সুন্দর অনুভূতি আছে বলেই হয়তো নিখিলদার আজ এতো পাঠক।
উদাস ভাবে নিখিলবাবু বললেন," গল্প ,উপন্যাসের শেষ থাকতে পারে, কবিতার শেষ হয়না।কবি বাধ্য হয় শেষ করতে নাহলে যে কবিতার গায়ে কালি লাগবে।"

No comments:

Post a Comment