Friday, May 1, 2026


 

মুনা 

অনলাইন বৈশাখ সংখ্যা ১৪৩৩


সম্পাদকের কথা 

বাংলা নববর্ষের শুরুতেই একটা বিরাট চ্যালেঞ্জকে আমরা জয় করতে পেরেছি। বিগত কয়েক দশকের মধ্যে এই একটি রক্তপাতহীন নির্বাচন দিন পার করা গেল। ফলপ্রকাশের পর অবশ্য অবস্থা কী হবে, সেটা অজানা। কিন্তু আপাতত এটাও অনেক। আশা করছি, যে সংযম আমরা দেখাতে পেরেছি, সেটি বজায় থাকবে এবং এমন কোনও ঘটনা ঘটবে না, যাতে রাজ্যবাসীর মুখ পুড়বে। মনে রাখতে হবে, হানাহানি বা খুন-জখম না হলেও, বিক্ষিপ্তভাবে ঘটা সংঘর্ষকে কিন্তু আমরা এড়াতে পারিনি। তাই দায় সবার। সুস্থিতি বজায় থাকুক। সরকারে যাঁরাই আসুন না কেন, রাজ্যকে এগিয়ে নিয়ে যান প্রগতির পথে। 

মুজনাইয়ের অনলাইন বৈশাখ সংখ্যা ১৪৩৩ নিয়ে কিছু কথা বলার আছে। ছোট্ট মুজনাই যে এত জনপ্রিয় সেটা আমাদেরও জানা ছিল না। পরীক্ষামূলকভাবে আমরা চেয়েছিলাম অন্তত এই সংখ্যায় নির্দিষ্ট সংখ্যক লেখা প্রকাশ করতে। কিন্তু পত্রিকার বিচারে এত গুণমানসম্পন্ন লেখা এসেছে যে, প্রায়  প্রতিটি বিভাগেই আমরা ঘোষিত সংখ্যার চাইতে বেশি সংখ্যক লেখা প্রকাশ করতে বাধ্য হলাম। যাঁদের লেখা এই সংখ্যায় বাদ গেল, তাঁরাও যথেষ্ট বলিষ্ঠ লিখেছেন। আগামীতে অবশ্যই তাঁদের লেখা প্রকাশের সুযোগ রইল। এই সংখ্যায় তাঁদের রাখতে না পারার খেদ রইল আমাদের।  


মুজনাই  

অনলাইন বৈশাখ সংখ্যা ১৪৩৩

রেজিস্ট্রেশন নম্বর- S0008775 OF 2019-2020

হসপিটাল রোড 

কোচবিহার 

৭৩৬১০১

ইমেল- mujnaisahityopotrika@gmail.com 

প্রকাশক- রীনা সাহা  

সম্পাদনা, প্রচ্ছদ ছবি, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায় 


মুজনাই অনলাইন বৈশাখ সংখ্যা ১৪৩৩


এই সংখ্যায় 

প্রবন্ধ- 

কবিতা বণিক, অভিজিৎ সেন, রুমা দেব মজুমদার, বটু কৃষ্ণ হালদার

গল্প- 

শৌনক দত্ত, মৌসুমী চৌধুরী, অমলকৃষ্ণ রায়, পর্ণা চক্রবর্তী, লীনা রায়, 

অর্পিতা মুখার্জী চক্রবর্তী, তুহিন শুভ্র ভট্টাচার্য্য


অণুগল্প- 

সুমনা ঘোষ দস্তিদার, বেলা দে, মধুমিতা দে রায়, তন্ময় কবিরাজ, সোমা দাশ,

নির্মাল্য ঘোষ, শ্রাবনী সেনগুপ্ত, অনিন্দ্য সান্যাল


মুক্তগদ্য- 

জয়িতা সরকার, অনিতা নাগ, প্রতিভা পাল  


রম্যরচনা-

পার্থ বন্দ্যোপাধ্যায়


ভ্রমণ- 

চিত্রা পাল, মিত্রা রায়চৌধুরী, চন্দ্রানী চৌধুরী 


কবিতা- 

শ্যামলী সেনগুপ্ত, গৌতমেন্দু নন্দী, দীপায়ন ভট্টাচার্য, সন্তোষ ভট্টাচার্য, অর্পিতা গুহ মজুমদার,

সুপম রায়, অশোক কুমার ঠাকুর, উৎপলেন্দু পাল, প্রাণেশ পাল, আকাশলীনা ঢোল, 

সজল কুমার বসু, তীর্থঙ্কর সুমিত, অর্পিতা পাল সাহা, রীনা মজুমদার, মনোজ ঘোষ


ছবি- 

 তৃষিতা রায়, বাবুল মল্লিক, তিথি পাল  


মুজনাই  

অনলাইন বৈশাখ সংখ্যা ১৪৩৩


No comments:

Post a Comment