Tuesday, June 2, 2026


 

লোড শেডিং

রীতা মোদক


হাসফাঁস গরম
তার-ই  মাঝে মরার উপর খাড়ার ঘায়ের মত 
রাত এগারোটায় হটাৎ বিদ্যুৎ বিদায় নিল 
হাত পাখা খুঁজাখুঁজি 
ছুটাছুটি, হাটাহাটি
কি হলো, কেনো গেল?

খবর এলো কাছেপিঠে কোথাও
আগুন লেগেছে তারে তারে
উড়ে গেছে একটা ফেজ 
ইলেকট্রিক অফিসের স্পষ্ট জবাব ---
সকালের আগে কোনোভাবেই সম্ভব নয়

আর কোনো আশা নেই
বাঁচার কোনো উপায় নেই
সারারাত লোডশেডিং
মশার আস্ফালন আর
উত্তাপের দাপাদাপি
শুরু হয়ে গেছে 
প্যানপ্যানানি ঘ্যানঘ্যানানি সুরে
ঘুমহীন ভুতের কীর্তন

No comments:

Post a Comment