আমরা ভিজছি, শুধু ভিজে যাচ্ছি
উৎপলেন্দু পাল
আকাশ জুড়ে কালো হরিণীর মতো একা মেঘ
তার কন্ঠ থেকে নাভিকুন্ড, নিতম্ব পেঁচিয়ে ধরেছে সর্বগ্রাসী অজগর
তার রুদ্ধ শ্বাসবায়ু ফেটে বের হচ্ছে চোখ বেয়ে অশ্রু ধারায়
তার সম্ভ্রম লুন্ঠিত হচ্ছে অজগরের চিরাচরিত দানবীয় ধর্ষকামে
বৃষ্টি নেমেছে তার দু'চোখ, ঠোঁট, চিবুক এমনকি গোপনাঙ্গ বেয়ে
আমরা ভিজছি শুধু ভিজে যাচ্ছি মূক লতাগুল্ম, ঘাসের মতন
আমরা ভেসে যাচ্ছি খড়কুটো, কচুরিপানার মতো অসহায় অবলম্বনহীন
আমাদের গর্ভে জন্ম নিচ্ছে সেই অজগরের অযুত সন্তান
অজস্র কালোহরিনী মেঘ থেকে বৃষ্টি ঝরাবে বলে।

No comments:
Post a Comment