নতুন দিশা সৃষ্টি সুখে
নূপুর রায়
আকাশে ওই মেঘের খেলা
সকাল হতেই আলোর মেলা
প্রভাত পাখির আনাগোনা
কিচিরমিচির নাম অজানা।
বদলে গেছে রাজ্যপাট
বাঁধবে কষে আটঘাট,
চারিপাশের জঞ্জাল সাফ
'নরকের কীট' ক`র না মাফ!
আচ্ছে দিন দেখবো বলে
ঘুঘুর বাসা ভেঙে ফেলে
অপেক্ষাতে বসে আছি
এই বাংলার রাজ্যবাসী।
বাঁধছে বুক জনসাধারণ
চারিদিকে চায় উন্নয়ন,
শান্তি নামুক ধরার বুকে
নতুন দিশা সৃষ্টি সুখে।

No comments:
Post a Comment