আগুনের বীজ
অমিত আভা
সবাই যখন
নজরুলকে মালা পরায়,
তিনি চুপিচুপি
এক মুঠো আগুন রেখে যান
মানুষের ভেতর।
বছরের পর বছর
ছবির ফ্রেমে ধুলো জমে,
কিন্তু সেই আগুনে
এখনও পুড়ে যায়
অন্যায়ের অন্ধকার।
নজরুল আসলে
কোনো মানুষ নন—
একটি বীজ,
যাকে যত চাপা দেওয়া হয়
ততই বিদ্রোহ হয়ে
মাটির বুক ফুঁড়ে ওঠে।

No comments:
Post a Comment