Tuesday, June 2, 2026


 

স্পর্ধা

প্রতিভা পাল 



রাত নেমে আসে সহসা, শব্দর কোলাহল থামিয়ে। 

না পারার ভিড়ে জমে থাকা আফসোস 

স্পর্ধা হয় সাহসে।

ভাবনার অতল ছুঁয়ে থাকা সংস্কার 

সত্যিই কি শক্তি হতে পারে, ভোরের ?

পারা, না-পারার মাঝে 

শক্তির সূক্ষ্ম পার্থক্য শুধু। ইচ্ছেরও।

ছায়া ছায়া ছবির মতো অস্পষ্ট যা কিছু, 

অসমাপিকার মতো অসম্পূর্ণ, গোধূলি যেমন-

ভাবনার সংজ্ঞায় তৃষ্ণা বলে তাদের। যোগ্যতা।

সংজ্ঞায়িত সমস্ত বিবরণের ঊর্ধ্বে 

তাদের আমি ক্ষমতা বলি, একাগ্রতার।

কারণ,  অজুহাত জানে-

মানুষ চাইলে সব পারে......


No comments:

Post a Comment