Tuesday, June 2, 2026


 

হাওয়া বদল

অণুশ্রী তরফদার
 

হাওয়া বদলে যাচ্ছে সাথে ভাললাগাও 
বোশোখের তিনভাগ চলে যায় মেঘ বাজিয়ে
আলো আর আঁধারের খেলায় সময় শঙ্কিত
হাওয়া এপাশ থেকে ওপাশে দৌড়ায়, 
বড়ই স্পর্ধা দেখিয়ে, 
আধভেজা কাপড়ও ভয়ে জড়োসড়ো 
হতেই পাতাদের ইতস্তত খেলার আশ।
স্বপ্ন ওড়ে, ঘুড়ি হয় পেটকাটি- চাঁদিয়াল লম্বা লেজ
সুখ দুঃখকে নিয়ে খুশহাল কবুতর! মনে হয়!
সব ওড়া প্রজাপতি, রঙিন পাখা-
কবি লিখে রাখেন, আমরা জলসায় মত্ত
হাওয়া একটু একটু করে রঙ বদলায়
কচি সবুজ থেকে পাকার পর্যায়, আরও চাই 
লাল হলে মন্দ হয় না!! ভীষণ রোমান্টিক।

No comments:

Post a Comment