Tuesday, June 2, 2026


 

সংক্রমণ

প্রাণেশ পাল 

পৃথিবী জুড়ে মানবজাতির অধোগমনের
সংক্রমণ....
পৃথিবীর প্রাচীন ইতিহাস 
মানব সভ্যতার বিশুদ্ধ বাতাসে
ব্যাধির সংক্রমণ, 
পেরিয়ে এসেছি দুরূহ কোভিড সংক্রমণ !

একবিংশ শতাব্দীর পৃথিবী, ধুঁকছে
যুদ্ধের সংক্রমণে....
দাবানলে পুড়ছে মানবজাতি
ভীষণ সাম্প্রদায়িক সংক্রমণ !

রাষ্ট্র ব্যবস্থা ঝরে পড়ছে ঘুণে-ধরা
রাজনৈতিক সংক্রমণে....
গভীর প্রত্যাশার স্বপ্ন, অবিরাম ধারাপাত 
ভেসে যাক মানবজাতি
মনুষ্যত্ব, বিবেক, চেতনার 
সংক্রমণে......

No comments:

Post a Comment