Tuesday, June 2, 2026


 

বয়স কারে কয়?
অশোক কুমার ঠাকুর



এই তো সেদিন জাপানে
হঠাৎ দেখি চা- পানে
অশীতিপর বুড়া বুড়ি
হাত পা করে ছুড়া ছুড়ি
বয়সটা নয় বাধা
সেই কি নাচন দাদা!

কে বলেছে বৃদ্ধ ওরা
নাচনে যে সিদ্ধ ওরা
কয়েক পেগ ঢেলে গলায়
জড়িয়ে কোমর, কোমর দোলায়
বয়সটা নয়  বাধা
সেই কি নাচন দাদা!

No comments:

Post a Comment