Thursday, July 2, 2026


 

দুই হরিয়াল

রাজু রায়  


জ্যৈষ্ঠের শেষলগনে
আকাশে ঝড় আসিবার আগমনী সুর বাজি উঠিলে
তুমি খুঁজিতে যাবে খড়কুটো আথারেপাথারে
আমি চিন্তাকুলা একা, হায় অভাগী! 
পুচ্ছ দোলায়ে চক্ষু নাড়ায়ে 
রূদ্রপলাশের ডালে ডালে 
ঝংকার তুলি প্রতীক্ষার বাণী। 
দিনাবসনে দেখি তুমি ফিরে এলে
ঠোঁটে বয়ে নিয়ে একটি কুটি
আমি উতলা ব্যস্তময়ী ঠোঁটে ঠোঁট দিয়া
কেড়ে, হালকা করি তোমার ভার সম তুলারাশি। 
এমনি করিয়া তুমি আস নিয়া 
জগতের বুক ঘাটিয়া
সরঞ্জাম যত
আমি যতনে বিনি সুতোয় কারিগরি করি
নীড় বুনি , কিবা ঈশ্বর ! 
রুদ্রপলাশের ডালে ডালে
পাখায় পাখা মাখিয়া
দোহে মিলিয়া গড়ি। 

No comments:

Post a Comment