Thursday, July 2, 2026


 

বৃষ্টি, তোমাকে দিলাম 
আকাশলীনা ঢোল 

বৃষ্টি, তোমাকে দিলাম বিকেলের 
আংশিক মেঘলা আকাশ,
শেষ জ্যৈষ্ঠের ঝড়, আষাঢ়ের
আগমনী, সাগর থেকে 
মৌসুমী হাওয়াও তোমায় 
এনে দিলাম।
মন কেমনিয়া সকাল, ঘুঘুর ডাক 
আর রাধার অভিসার রাত্রিও 
তোমার জন্যই বরাদ্দ।
মাটির সোঁদা গন্ধ, 'মেঘমল্লার' রাগ,
প্রেমিক মনের বাঁশির কলতান - 
সবই তোমার জন্য।
এরপর? তুমি কি দেবে এই ধরণীকে 
তৃষ্ণার জলধারা?
শ্রান্ত জীবনের বুকের আগুন 
তুমি কি নিভিয়ে দেবে?
ডাহুক, চাতক তোমার স্পর্শে পুলকিত 
কি হবে?
যদি দিতে পারো, যদি নাও পারো,
প্রতিদানে তোমায় এক অচেনা পৃথিবী দেবো।

No comments:

Post a Comment