অন্য জীবন
মগ্ননীল (দীপ মুখার্জী)
অনেকদিন পর লালচে আভার সকাল,
ভোরের বৃষ্টিটা যেনো প্রকৃতির আশীর্বাদ..
পাতা থেকে ঝরে পরা জল বিন্দু যেনো
প্রভাতী ফুলের ডানা মেলার শৃঙ্গার
জানলার বাইরে উদাসী দৃষ্টি,
মনের গভীরে থাকা ব্যর্থ চিন্তা..
প্রবল স্রোত নিয়ে চলা নদীর
পথ আটকানোর ব্যর্থ প্রয়াস
শিহরিত স্বপ্নের ছিন্ন তার,
কাঁধে লাঙল -কাদা মাখা শরীর
পথের কাদায় ভেসে থাকা জীবনের স্বপ্ন
অন্য গান শোনায়

No comments:
Post a Comment