Thursday, July 2, 2026


 

বিশ্বকাপ ফুটবল

সুধীর দাস 


চলছে খেলা বিশ্বকাপের 
ফুটছে মানুষ উত্তেজনায়,
স্টেডিয়ামে হাজার মানুষ 
যাচ্ছে ভরে কানায় কানায়।

নিজের দেশের জয়ের জন্য 
জান লাগিয়ে দিচ্ছে খেলায়,
ভালো খেলে জিতছে কেহ 
কেউবা হেরে যাচ্ছে হেলায়।

আনন্দে হয় আত্মহারা 
বলটা গোলে দিয়ে ঠেলে,
মন কেড়েছেন যেমন করে 
মারাদোনা জিদান পেলে।

ছাব্বিশে এই বিশ্বকাপেও 
ভীড় করেছেন তারকারা,
পায়ের জাদু দেখায় মেসি 
এমবাপে আর রোনাল্ডোরা।

No comments:

Post a Comment