Thursday, July 2, 2026


 

ফেরিওয়ালা

সৌমিতা মিত্র

শহরের গলিপথ জুড়ে

দুঃখের ফেরিওয়ালা হেঁকে যায়।


এবাড়ির দুঃখ কিনে 

ওবাড়ি বেচে আসে।


তুমি দুটো দুঃখ বিক্রি করলে

ভেজাল মিলিয়ে তিনটে বানায়।


হাটে বাজারে সেল চলে

ফেরিওয়ালা দুঃখে ভেজাল দিয়ে

দুটো দুঃখ চারটে বানায়।


বিশ্বাস করে তুমি একটা দুঃখ

বিলিয়ে এলে বিনে পয়সায়...

তোমার ভালোমানুষ ফেরিওয়ালা...

এক দুঃখই তিনজনকে বেচেছে...

নকল দলিলের জমির মত।

No comments:

Post a Comment