ছায়া পথ আঁকি নখে নখে
দীপাঞ্জন দত্ত
আমার হাত-পা বাঁধো। বেঁধে ফ্যালো।
কেবল মাথার উপর থাকুক ছারপোকা
খুলি থেকে চুষে খা'ক জমাট রক্ত।
স্নায়ু হালকা হোক।
কাঁকর গেঁথে জব্দ হোক পায়ের পাতা।
ধমনী দিয়ে প্লাবিত হোক, লোহিত কনার নদী স্রোত।
অতল অতল আভূমি জলে।
শুধু ছায়াপথ আঁকি নখে নখে।
আমার হাত-পা বাঁধো। চোখ বেঁধে ফ্যালো।
আয়নায় নিজের করুণতা সহ্য হয় না আর।

No comments:
Post a Comment