অসুস্থ মন
তাপসী ঘোষ
বিশের বিষ। অমবস্যার মতো জীবন ও জীবকা অন্ধকার। সবার জীবনে করোনার আতঙ্ক।
বিশের বিষ মানুষের শরীরে শুধু নয় কর্মক্ষেত্রও বসিয়েছিল থাবা। মানুষের সাথে ছিলো মানুষের সামাজিক দূরত্ব রাখার নিয়ম। তবুও সেই নিয়ময়ের গন্ডি কেটে কিছু মানুষ দেখিয়েছিলো সেবা আর সাহায্যের মানবিক ধর্ম ও সাহস।
কলেজ ছাত্রী রিদিমা দেখেছে বিষের বিশ্ব , দেখেছে অনেকের মতো ওর বাবাও কর্মহীন ।
রিদিমাদের পরিবার যখন একসাথে কোবিডে আক্রান্ত তখন রিদিমা দেখেছিলো তাদের বাড়ির সাহায্যকারী মিনতি মাসির মানবিক ধর্ম। বাসাবাড়ির কাজ থেকে বিতাড়িত মিনতি মাসি রেশনের আটার রুটি আর চালের ভাত রোজ এসে দিয়ে যেত তাদেরকে।
কোবিড যখন জীবন ও জীবিকা স্তব্ধ করে অদৃশ্য তখন মানুষ জীবিকা আর প্রয়োজনে বাসস্থান বদল করা শুরু করলো। মিনতিও তার বাসস্থান বদল করেছিলো, ফলে রিদিমাদের পরিবারের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলো।
বছর ঘুরে বছর এলো, মেঘ মুক্ত আকাশের মতো মানুষ কোবিড মুক্ত। তারই মাঝে একদিন রিদিমার মা সুদেষ্ণার মোবাইলে মিনতির ফোন, ও গ্রাম থেকে শহরে এসেছে স্বামীর চিকিৎসা করাতে। লাস্ট ট্রেন মিস করে রাতের আশ্রয় চায় সুদেষ্ণার কাছে। আলাদা রুম নেই তাই জায়গা দিতে পারবে না বলে ফোনটা কেটে দেয় সুদেষ্ণা।
রিদিমা বুঝতে পারলো, পৃথিবী করোনা মুক্ত হলেও কিছু মানুষ এখনও মানবিক ধর্মের দিক থেকে অকৃতজ্ঞ এবং মানসিক ভাবে অসুস্থ।
মায়ের বারণ সত্ত্বেও মিনতি মাসির জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলো।

No comments:
Post a Comment