আবেগের ছোঁয়া
প্রিয়াঙ্কা চক্রবর্তী
ঋতুরঙ্গের মায়া জালে,
প্রেমের হিমেল পরশে;
দোলা দিয়ে যায় মনমঞ্জরীরে,
দীপ্তিময় নবারুণের আভাসে-
রক্তিম আভায় ব্যঞ্জনাময়;
সোনালী রোদের অস্তরাগে,
মনোবীণার সুর তালে,
কনে দেখা গোধূলিতে-
আবেগের এক নান্দনিক চিত্রকল্প ।।

No comments:
Post a Comment