Thursday, July 2, 2026


 

স্রোত

প্রতিভা পাল 


জীবনের ছিন্ন অধ্যায়রা নদী হলে 

সহজ হয়ে আসে যাপনের পারাপার। 

পাড়বাঁধা শিকল আদতে 

বদ্ধ সমাজ, নিয়মের বেড়াজালে। 


জলের ভিতর জীবন খোঁজে যারা

অচিরে তলিয়ে যায় নিরুদ্দেশে। অজান্তে। 


আমি কবিতা ছুঁয়ে ভিজে থাকি আজীবন, 

নতজানু হই জলজ শব্দর কাছে,

শ্যাওলা সরিয়ে স্বচ্ছ হ’ব বলে…..


No comments:

Post a Comment