Thursday, July 2, 2026


 

আষাঢ়ে

মাথুর দাস


আষাঢ়ে আশ্ আড়ে  আছে মনে  বৈকি,

এ জীবনে ভিজি মনে গৃহকোণে রই কি !

ঝমঝম বৃষ্টিতে

রম রম দৃষ্টিতে

চল ভিজি  আনমনে, বাঁধ্ মনে  সই কি !


বাজ পড়ে  আজ যেন  রাজ করে দত্যি,

কাজ ফেলে   সাজ করি   বর্ষার,  সত্যি !

রামধনু  ওই  ভাসে

ফুল ফোটে উদ্ভাসে

আষাঢ়ে  আসার আনে  প্রেম এক রত্তি ।

No comments:

Post a Comment