অনলাইন আষাঢ় সংখ্যা ১৪৩৩
সম্পাদকের কথা
সারা বিশ্ব আপাতত ফুটবল জ্বরে আক্রান্ত। কমবেশি সকলেই রাত জেগে খেলা দেখে দিনের বেলায় কিছুটা ঘুমিয়ে নিচ্ছেন। এবারের বিশ্বকাপ ফুটবলে বেশ কিছু ছোট দল সবাইকে আনন্দ দিচ্ছে অনবদ্য খেলা প্রদর্শন করে। তাদের খেলা দেখতে দেখতে ভারতবাসী হিসেবে নিরাশ তো হতেই হয়। এত বড় দেশ আমাদের, অথচ আমরা বিশ্বকাপ ফুটবলে অংশ নেওয়ার ধারেপশে নেই। ফুটবল উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার প্রবল ভূমিকম্প আমাদের বাকরুদ্ধ করেছে। প্রকৃতির এই তাণ্ডব সহ্য করার শক্তি মানুষের নেই। আমাদের দেশও প্রকৃতির রোষে। বর্ষাকাল এলেও, এখনও অবধি বৃষ্টির ঘাটতি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই রাজ্যের উত্তরে আবার প্রবল বৃষ্টিতে ধস দুশ্চিন্তা বাড়িয়েছে। সঙ্গে রাজনৈতিক নানা টানাপোড়েন ও বিগত সরকারের দেউলিয়াপনা দেখে আপামর রাজ্যবাসী হতভম্ব ও স্তম্ভিত। বিশ্বকাপ ফুটবল না থাকলে হয়ত এই সব নিয়ে চর্চা আরও বেশি হত। কিন্তু এই মুহূর্তে বাঙালি মেতে আছে মেসি, এমবাপে, হাল্যান্ড প্রমুখদের নিয়ে।
মুজনাই
অনলাইন আষাঢ় সংখ্যা ১৪৩৩
রেজিস্ট্রেশন নম্বর- S0008775 OF 2019-2020
হসপিটাল রোড
কোচবিহার
৭৩৬১০১
ইমেল- mujnaisahityopotrika@gmail.com
প্রচ্ছদ ছবি
শৌভিক রায়
সম্পাদক
শৌভিক রায়
প্রকাশক
রীনা সাহা
মুজনাই আষাঢ় বৈশাখ সংখ্যা ১৪৩৩
এই সংখ্যায়
প্রবন্ধ
কবিতা বণিক, অভিজিৎ সেন, বটু কৃষ্ণ হালদার
বর্ষা ভ্রমণ
গৌতমেন্দু নন্দী, অর্পিতা মুখার্জী চক্রবর্তী
গল্প
চিত্রা পাল, ঋতুপর্ণা ভট্টাচার্য, উৎপলেন্দু পাল, পার্থ বন্দ্যোপাধ্যায়, অমিতাভ চক্রবর্ত্তী,
শুভেন্দু নন্দী, তুহিন শুভ্র ভট্টাচার্য্য, তাপসী ঘোষ
কবিতা (প্রথম পর্যায়)
প্রাণেশ পাল, তন্ময় কবিরাজ, দীপাঞ্জন দত্ত, বিকাশ দাশ, মোঃ আব্দুল রহমান,
প্রতিভা পাল, মগ্ননীল (দীপ মুখার্জী), আকাশলীনা ঢোল, সৌমিতা মিত্র
ভ্রমণ
বেলা দে, রণিতা দত্ত, জয়িতা সরকার
কবিতা (দ্বিতীয় পর্যায়)
মাথুর দাস, লীনা রায়, রাজু রায়, প্রিয়াঙ্কা চক্রবর্তী, রীনা মজুমদার, মজনু মিয়া, সুধীর দাস
অনলাইন আষাঢ় সংখ্যা ১৪৩৩

No comments:
Post a Comment