ভিখারী
মোঃ আব্দুল রহমান
পৃথিবীর দ্বিতীয় রূপ ভিখারী---
প্রত্যেকের দ্বারে দ্বারে ঘুরে
যে মুঠো মুঠো শস্যদানা মেলে তা
ভালবাসার বন্ধন
এক চোকাঠ হতে আরেক চোকাঠ
মুক্তির পথ এঁকে চলে
হাতের স্পর্শ আর অনুভূতির
প্রাচীর, অক্ষত দ্বারে
মৃত্যু তবুও ঢের আনন্দের
গেরুয়া বসন্ত শরীর
উদার মন---
গাছের ছায়া আদিম ঘর
আমি সেই ভিখারী!
পৃথিবীর দ্বিতীয় রূপ শুধু আমার
সিক্ত ঘামে নোনা স্বপ্ন
তবুও শাশ্বত স্বাদ!
হাতে পাঁকা লাঠি, পায়ে ছেঁড়া চপ্পল, ক্ষত রাস্তায়
সোনালি বিকেলে কাঁধে পুটলি, আমার জগৎ সংসার!

No comments:
Post a Comment