মায়াবাড়ি
তন্ময় কবিরাজ
আমার জন্মান্তরে আমি তোমার কথাই বলতে পারি
অন্ধকারে দেখি ভোর, মনিকর্নিকার শিখায়
আমি দেখি স্মৃতি থেকে জেগে উঠে শৈশব হাসছে -
আমার ক্লান্তি নেই,
তোমার মায়াবী চোখের কোণে যে সংসারে
আমার ভাঙা স্বপ্নের হাত শক্ত হয় ক্রমশ
আমি সে মৃত্যুর পাশে ঘুমিয়ে কথা বলতে পারি -
স্তব্ধ রাত মায়াবী জোৎস্নায় সাড়া দিল হঠাৎ
তোমারই পাশে খেলা করে আমার জন্মান্তর।

No comments:
Post a Comment