Thursday, July 2, 2026


 

বৃষ্টিধারায় আপনবেলা

       রীনা মজুমদার 

 আষাঢ় মাসে বৃষ্টি ধারা ভরে 
 ছেলেবেলা নিয়ে,
কাগজের নৌকো ভাসাই জোরে।

আষাঢ়ে জলের বানভাসি যন্ত্রনা 
ছেলেবেলা ভুলে, 
পাশে থাকে শুধু অন্তরের প্রার্থনা।

আষাঢ় মাসে টিনের চালে শব্দধারা
  ছেলেবেলা ঘিরে,  
কুপির আলোয় সেই যে নিঝুম পাড়া।

আষাঢ় মাসে শেষ বেলার মিঠে রোদ 
এলোমেলো বেলায়,
কাদায় খেলা ঝগড়াঝাটির হয় শোধবোধ।

আষাঢ় আসে জিয়ন কাঠির দোলায় চেপে 
ছেলেবেলায় ফিরে,
জানালায় স্তব্ধ-বেলায় বৃষ্টি নামে ঝেঁপে।

আষাঢ় যে ছিল মাঠের ভেজা আঁচেই 
 আষাঢ় যে যায় খিড়কির বন্ধ কাঁচেই...

No comments:

Post a Comment