জারুলের নেশাগ্রস্থ ভালবাসা
প্রাণেশ পাল
সন্ন্যাসী গ্রীষ্মের ধ্যানমগ্ন দগ্ধতা
মাল, কুর্তি, মুর্তির বুক চিরে যাওয়া
সপ্তদশ জাতীয় সড়ক....
নিস্তব্ধতার ক্যানভাস জুড়ে মহা সমারোহ,
জারুলের সৌন্দর্য্য, বিমুগ্ধ প্রকৃতি !
অনাবিল স্নিগ্ধতা, মায়াময় আবেশ
ডুয়ার্সের অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে
বেগুনি, গোলাপি আভার মাদকতা....
যৌবনের চিত্রকল্পে নৈঃশব্দের অহংকার
ছুঁয়ে যায়....
জারুলের নেশাগ্রস্থ ভালবাসা !
আষাঢ়ের প্রথম বর্ষার নৈসর্গিক ছোঁয়া
ডুয়ার্সের সোঁদা মাটির গন্ধ
জারুলের আঘ্রাণে তোমার শরীরের
চিরস্থায়ী ঘ্রাণ......
ধামসা, মাদলে উদ্বেলিত যৌবন !

No comments:
Post a Comment