আমার রাজ্যপাট
লীনা রায়
না চাইতেই কত কিছুই দিলে–
মস্ত একটা পুকুর কেটে
স্ফটিক জলে ভরিয়ে দিলে।
নাইতে দিলে, বাইতে দিলে
সাঁতরে পুকুর পেরোতে দিলে।
শান বাঁধানো ঘাটের ধাপে
শীতল পাটি বিছিয়ে দিলে।
কোমর বিছে, নাকের নোলক
ঝুমঝুমি মল গড়িয়ে দিলে।
আর তারপর
এলাচদানায় পান সাজিয়ে
মুচলেকায় সই করিয়ে নিলে।
তোমার দেয়া পদ্মপুকুর,
নাকের নোলক, শান বাঁধানো ঘাট
ইহজন্ম, পরজন্মেও
আমার রাজ্যপাট।

No comments:
Post a Comment